ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ওমরাহ পালন শেষে কাতারে ফেরার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসীর মৃত্যু


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৭-৯-২০২৩ বিকাল ৫:২
সৌদি আরবে ওমরাহ পালন শেষে কাতারে ফেরত যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গত সোমবার ২৫ সেপ্টেম্বর রাতে ওমরাহ ও মদিনায় জিয়ারত শেষে কাতার ফেরার পথে কাতার সৌদিআরবের সীমান্তে এই দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনা স্থলে তিন জন নিহত হন, অপর আর এক জন আহত হন।
 
নিহত কাতার প্রবাসীদের বাড়ি হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার, খাল্লা সাইফুল্লাহ কাদের, বাঞ্চারামপূর এর জাকির হোসেন, চট্টগ্রাম হাটহাজারী থানার, শাহ আলম, ও মৌলভীবাজার জেলার মাতারকাপন এলাকার মোঃ জলিল মিয়া। এ সময় তাদের সঙ্গে থাকা মুছা মিয়া নামের একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 
 
জানা যায়, কাতার প্রবাসীরা পবিত্র ওমরাহ পালন ও মদিনা জিয়ারত এর উদ্যোশে সৌদিআরব আসেন, তারা প্রথমে মক্কায় ওমরাহ পালন করেন এবং একদিন পর মদিনায় জিয়ারত পালন শেষে কাতারে ফেরত যাচ্ছিলেন, কাতার সীমান্তে যাওয়ার আগেই সৌদিআরবের সীমান্তে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 
 
নিহতদের মরদেহ সৌদি আরবের আল হাসা হুফুফ কিং ফাহাদ হসপিটালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।
 
ঘটনার সত্যতা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা ও কাতার দূতাবাস নিশ্চিত করেন ।

এমএসএম / এমএসএম

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা