ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীকে হুমকীদাতা বিএনপি নেতা চাঁদ নেত্রকোণা আদালতে; ফের কারাগারে


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৯-২০২৩ বিকাল ৫:৩৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নেত্রকোণায় দায়ের করা চারটি মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের জামিন আবেদন না মঞ্জুর করেছে আদালত। বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আদালতের বিচারক মো. কামাল হোসাইন জিজ্ঞাসাবাদ শেষে জামিন আবেদন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসব তথ্য নিশ্চিত করেন মামলার বাদী পক্ষের আইনজীবি এডভোকেট মহিদুবুল ইসলাম লিটন।

মামলার এজাহারে, গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ পুঠিয়া এলাকায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে বক্তব্য দেন। যা প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির জন্য মর্যাদা হানিকর এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। এই প্রেক্ষিতে চলতি বছরের ২৩ মে নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুর রহমান (ভিপি লিটন) ও ২৪ মে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজলসহ চার জন আবু সাইদ চাঁদকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ