ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৭-৯-২০২৩ বিকাল ৫:৫৮

খুলনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা বুধবার সকালে সার্কিট হাউজ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। দিবসটি পালনে এবারের প্রতিপাদ্য ‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নাজমুল হুসেইন খাঁন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হলো জনগণ। তথ্য অধিকার আইনের আওতায় থাকা দপ্তরসমূহ থেকে নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার রয়েছে। নাগরিকের এই অধিকার বাস্তবায়নে তথ্য অধিকার আইন করা হয়েছে। সাধারণ মানুষকে তথ্য প্রদানের ক্ষেত্রে আমাদের অনেকের মাঝে অনীহা বা লুকোচুরির মানসিকতা রয়েছে। যা গণতান্ত্রিক ভাবনার সাথে সংগতিপূর্ণ নয়। নাগরিকের যাচিত তথ্য নির্ধারিত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করতে হবে। সাধারণ  জনগণ সকল তথ্য পেলে দেশে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ তৈরি হবে। আর এরই মাধ্যমে দুর্নীতির সুযোগ কমে আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল মোঃ হাফিজুর রহমান, বিভাগীয় পরিসংখ্যান দপ্তরের যুগ্ম-পরিচালক মো: আক্তার হোসেন, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার তরুন কুমার মন্ডল। তথ্য অধিকার বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর খুলনা জেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক