ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তা ১০ কোটি টাকা নিয়ে উধাও


এম.এ.হান্নান মিয়া, কমলনগর photo এম.এ.হান্নান মিয়া, কমলনগর
প্রকাশিত: ২৮-৯-২০২৩ দুপুর ১২:১৫

লক্ষ্মীপুরের কমলনগরে গ্রাহকের প্রায় ১০ কোটি টাকা নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তা মহি উদ্দিন কুতুব উল্যাহ উধাও হয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার থেকে উপজেলার লরেন্স বাজারের এজেন্ট ব্যাংকিংয়ের শাখাটি তালাবদ্ধ আছে। খোঁজ মিলছে না অংশীদার ও এজেন্ট ব্যাংকিং ব্যবস্থাপকের। কিন্তু এই আউটলেট বন্ধ থাকায় নিজেদের গচ্ছিত টাকা নিয়ে দুচিন্তায় পড়েছেন কয়েক শত গ্রাহক।

ভুক্তভোগী গ্রাহক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক দশক ধরে উপজেলার চর জাঙ্গালীয়া গ্রামের হাবিব উল্যাহ‘র ছেলে মহি উদ্দিন কুতুব উল্যাহ চর লরেন্স বাজারে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা চালু করেছেন। পূর্বে সেবাও ভালো আচরণের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করেন এই প্রতিষ্ঠান।

এক পর্যায়ে স্থায়ী আমানত বা ডিপিএস এক লাখ টাকা জমার বিপরীতে মাসে এক হাজার টাকা সুদ দেওয়ার ঘোষণা দেন তিনি। এতে গ্রামবাসীরা ডিপিএসে আগ্রহী হন। এসব ডিপিএস রাখার সময় মহি উদ্দিন কুতুব উল্যাহ ব্যাংকে না রেখে ব্যক্তিগত চেক দিয়ে গ্রাহক থেকে টাকা আত্মসাৎ করে। বর্তমানে উক্ত এজেন্ট ব্যাংকের সবাই গা ঢাকা দিয়েছেন।

উপজেলার চর লরেন্স বাজারে মেসার্স লাবিবা এন্টারপ্রাইজ পরিচালিত ডাচ্-বাংলা ব্যাংকের এই এজেন্ট শাখায় দেখিয়ে চর লরেন্স গ্রামের ব্যবসায়ী লিটন থেকে ৪০ লক্ষ টাকা, মুরাদ থেকে ৩০ লক্ষ টাকা, প্রবাসী জুয়েল থেকে ১৭ লক্ষ টাকা, প্রবাসী মোঃ মন্ট থেকে ১০ লক্ষ টাকা, মিয়া জাহান থেকে ৮ লক্ষ ৫০ হাজার টাকা, প্রবাসীর স্ত্রী জান্নাতুল ফেরদৌসের থেকে ১ লক্ষ ৪০ হাজার, বিবি কুলসুম ২ লক্ষ ৫০ হাজার সহ প্রায় ১০ কোটি নিয়ে পলাতক কুতুব উল্যাহ। গত তিন দিন যাবৎ লরেন্স এজেন্ট ব্যাংকিং শাখায় চেকসহ গিয়ে কাউকে পাননি।

এ বিষয়ে ডাচ্-বাংলা ব্যাংকের লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক মনোরঞ্জন পাল বলেন, ‘এজেন্ট ব্যাংক শাখায় কেউ যদি অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করে থাকে, তাহলে মূল শাখায় এর সব দায়দায়িত্ব থাকে। এতে প্রতারিত হওয়ার সুযোগ নেই। কিন্তু চর লরেন্স এজেন্ট ব্যাংকিংয়ে কুতুব উল্যা সঙ্গে ব্যক্তিগতভাবে লেনদেন করলে তার দায়ভার (ব্যাংক কর্তৃপক্ষ) নেবেন না।’

ভুক্তভোগী গ্রাহকেরা জানান, এই এলাকার অনেকের স্বজনই প্রবাসী। তাঁদের পাঠানো টাকা এজেন্ট ব্যাংকিং শাখায় জমা করেছিলেন ডিপিএস হিসেবে। সেই টাকার ওপর প্রতি লাখে এক হাজার টাকা সুদও পাচ্ছিলেন। কিন্তু সোমবার থেকে শাখাটি তালাবদ্ধ করে এজেন্ট এর মালিক কুতুব উল্যাহ উধাও হয়ে গেছেন।

এ নিয়ে গতকাল বুধবার প্রতারণার শিকার কয়েকজন গ্রাহক সবাই নিজেদের টাকা রাখার প্রমাণ হিসেবে এজেন্ট কুতুব উল্যাহ'র স্বাক্ষর করা চেক দেখান। তাঁদের দাবি, চর লরেন্সসহ আশ পাশের প্রায় ৪০০ গ্রাহকের প্রায় ১০ কোটির বেশি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন এজেন্ট কুতুব উল্যাহ ও তাঁর সহযোগীরা।

কমলনগর থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, শুনেছি অনেকের টাকা নিয়ে পালিয়েছে এজেন্ট এর পরিচালক। তবে এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন