জবিতে পাঁচ শিক্ষার্থীকে ফোবানা স্কলারশিপ প্রদান
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের মাঝে ফোবানা প্রথমবারের মতো পাঁচ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। তারা হলেন কলা অনুষদের তাসলিমা আক্তার, ইংরেজি বিভাগের আনিকা এবং ইতিহাস বিভাগের লাকি আক্তার, সাইফুর রহমান ও আবু জাফর ওবায়দুল্লাহ
বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে শিক্ষার্থীদের মাঝে ফোবানা এর সহযোগীতায় বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফোবানা এর বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, সাবেক চেয়ারম্যান বৃন্দ ড. আহসান চৌধুরী এবং জনাব রেহান রেজা
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দিন এবং ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এধরনের বৃত্তি প্রদানের জন্য ফোবানা কে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও একাডেমিক কার্যক্রমের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে অনেক এগিয়ে গেছে। শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের পাশাপাশি শিক্ষকদের গবেষণা মান উন্নয়নে ফোবানা এর সহযোগিতা কাম্য।”
এমএসএম / এমএসএম
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা
কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ
ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট
পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ
শিবিরের নবীনবরণে গোলাম আযমের বই, ‘মতাদর্শ স্বাভাবিকীকরণের চেষ্টা’ অভিযোগ ছাত্রসংগঠনগুলোর
২০২৬–২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ
Link Copied