লাকসামে সুন্নী জামাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) জশনে জুলুছ অনুষ্ঠিত
১২ ই- রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সাঃ) উপলক্ষে ২৮ সেপ্টেম্বর -২০২৩ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত লাকসাম উপজেলা শাখার উদ্যোগে বিশাল জশনে জুলুছ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মীর মোঃ আবু বাকারের সভাপতিত্বে ঈদে মিলাদুন্নবী (সাঃ) জশনে জুলুছ মিছিলটি শহরের উত্তর পশ্চিম গাঁও ( পেয়ারাপুর) পৌর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় মসজিদ মাঠ থেকে সুন্নী জনতা কালমা খুুচিত রং -বেরং এর বিভিন্ন পেস্টুন, প্লেকার্ড ব্যনার হাতে নিয়ে জশনে জুলুছ মিছিল শরিক হোন।
জশনে জুলুছ মিছিলে পীর মাশায়েক ও ওলামা-কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন - পীরে কামেল কান্দিরপাড় বাগিচাপুর দরবার শরীফের পীর হযরত মাওলানা সাইফুল ইসলাম আল-কাদেরী, বারাকাতবাগ দরবার শরীফের পীর মাওলানা আবদুল করিম, তিলিপ দরবার শরীফের পীর মাওলানা নিজাম উদ্দিন আজাদী, কাটালিয়া আলতাফিয়া দরবার শরিফের পীর মুফতি মাওলানা জাকির হোসেন, মোহনপুর দরবার শরীফের পীর মাওলানা হাবিবুর রহমান, কান্দিরপাড় বাগিছাপুর গফুরিয়া দরবার শরীফের পীর মাওলানা কুতুবউদ্দিন মুরছালিন, ইসলামিক আলোচক অধ্যাপক মাওলানা আনোয়ার হোসেন সিরাজী, মাওলানা নুরুল ইসলাম জেহাদী, মাষ্টার মাহবুবুর রহমান, অধ্যাপক মাওলানা আবদুল হাকিম, হাফেজ আবুল কাশেম ভূইয়া, হাফেজ আবু তাহের, সাইফুল ইসলাম ভূইয়া, ব্যবসায়ী আলহাজ্ব আবদুল ওয়াদুদ, মাওলানা মোঃ জহিরুল ইসলাম, হাফেজ মোঃ আলাউদ্দিন মোঃ মহিউদ্দিন, আবুল কাশেম আবেদী, মোঃ মারুফ হোসেন মিলন, খায়রুল আলম শিপনসহ বিভিন্ন দরবার শরীফের পীর ও ভক্তবৃন্দ প্রমুখ।
জশনে জুলুছ মিছিলটি লাকসাম বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পশ্চিমগাঁও গাজী শোহেদা ইয়ামেনী ( রহঃ) দরগাহ মাজার কমপ্লেক্সে জিয়ারত ও দোয়া মিলাদ মুনাজাত মধ্য দিয়ে শেষ।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাজীগঞ্জ দীবার শরীফের হযরত মাওলানা সৈয়দ মোঃ আলমগীর শাহ মুজাদ্দেদী।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied