ইনজুরিতে প্রস্তুতি ম্যাচে ছিটকে গেলেন সাকিব
বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। ইনজুরির কারণে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারছেন না সাকিব আল হাসান। চোটের কারণে বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও তাকে নিয়ে শঙ্কা রয়েছে।
গোয়াহাটিতে প্রথমদিনের অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছেন তিনি। এর ফলে পা ফুলে গেছে বাংলাদেশ অধিনায়কের। জানা গেছে এই চোটের কারণেই সাকিবকে ছাড়া প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ।
সাকিব না থাকায় এদিন শ্রীলঙ্কার বিপক্ষে টস করতে দেখা গেছে মেহেদী হাসান মিরাজকে। এই ম্যাচের সাকিবের সঙ্গে বিশ্রামে আছেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
বিশ্রাম পেয়েছেন দুই পেসার শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানও। বাংলাদেশ আগামী ২ অক্টোবর নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে। এই ম্যাচেও সাকিবের খেলা নিয়ে শঙ্কা রয়েছে।
বিশ্বকাপের মূল আসরে বাংলাদেশের লড়াই শুরু হবে ৭ অক্টোবর থেকে। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে সাকিবের দল। এর আগে বিশ্বকাপে অংশ নিতে ২৭ সেপ্টেম্বর দেশ ছেড়েছে বাংলাদেশ দল।
এরপর গুয়াহাটির মাঠে ২৮ সেপ্টেম্বর নিজেদের প্রথম প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল। এদিন দলের সব ক্রিকেটারকে অনুপ্রেরণা দিতে লম্বা সময় কথা বলতে দেখা যায় অধিনায়ক সাকিবকে।
এমএসএম / এমএসএম
রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল
একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ
২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার
৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ
পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি
চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া
এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!
রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড
সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ
বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও
চোটে পড়ে ভারত সিরিজ শেষ কিউই পেসার উইল ও’রোর্কের
শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায়
বোলারদের বেধড়ক পিটুনি খাওয়ার ম্যাচে যত রেকর্ড
Link Copied