ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সাকিব-মাশরাফির বিষয়ে নমনীয়তার কথা জানালেন আমিনুল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-২-২০২৬ রাত ১০:১

গেল মাসেই সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার বিষয়ে আলোচনা জোরালো হয়। এরপর থেকে কয়েক সপ্তাহ ধরে মৃদু আলোচনা অব্যাহত ছিল। এরই মাঝে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
ফলে আবারও সাকিবের ফেরার বিষয়টি নতুন করে সামনে এসেছে। আজ মঙ্গলবার দেশের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আমিনুল হক। পরে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন। সেখানে জানতে চাওয়া হয় সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তাজাকে নিয়ে।
আমিনুল বলেন, ‘‘সাকিব-মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা এই ব্যাপারে নমনীয় থাকব। তাদের যে মামলা আছে, সেসব নিয়ে রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা চাই সাকিব ফিরে আসুক। যেহেতু তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, রাষ্ট্রীয়ভাবে সেটা দ্রুত সমাধানের মাধ্যমে যাতে সে ফিরে আসে। আমরাও চাই, বাংলাদেশের ক্রিকেটে সাকিব-মাশরাফি ফিরে আসুক।’’
এদিকে গেল কয়েক মাস ধরে বিসিবিতে অস্থিরতা চলছে ঢাকার ক্লাব সংগঠকদের নিয়ে। বর্তমান বোর্ডের অধীনে কোনো ধরণের ঘরোয়া লিগে অংশ নেয়নি সবমিলিয়ে ৪৫ ক্লাব। এ প্রসঙ্গে আমিনুল বলেন, ‘‘ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি আগেও বলেছি, এটা প্রশ্নবিদ্ধ ছিলো। এটা নিয়ে আমরা বসব, বসে আলোচনা করব। আমরা ভালোর দিকে যেতে চাই। দ্রুত সময়ের ভেতরে করব।’’

 

এমএসএম / এমএসএম

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ

লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের

উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু

কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত

নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড

ব্যালন ডি’অরে মেসিকে পছন্দের শীর্ষে রেখেছিলেন ব্রাজিলসহ ৬ দেশের সাংবাদিক

১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫

স্পিন বিষে নীল বাংলাদেশ

নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড

ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই

এ কেমন ছেলেখেলা!

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের দলে শেবাগ-দ্রাবিড়পুত্র