শরণখোলায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার
বাগেরহাটের শরণখোলায় প্রতিবেশী যুবক কৃর্তক বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ধর্ষক ফয়জুল ইসলাম ওরফে মিজানকে গ্রেফতার করেছে। ধর্ষণের শিকার ওই কিশোরীকে শুক্রবার (২৯সেপ্টেম্বর) সকালে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হয়েছে।
শরণখোলা থানার পরিদর্শক তদন্ত সুব্রত কুমার জানান, উপজেলার সোনাতলা গ্রামের একটি জেলে পরিবারের গৃহকর্তা ২৩ সেপ্টেম্বর সুন্দরবনে মাছ ধরতে যায়। গৃহবধু তার বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী মেয়েকে পার্শ্ববর্তী ফুফুর বাড়িতে রেখে ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য খুলনায় যান। এই সুযোগে গত ২৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে প্রতিবেশী আলী আকবর বুলুর ছেলে ফয়জুল ইসলাম মিজান ওই কিশোরীকে ধর্ষণ করে। খুলনা থেকে তার মা বাড়িতে আসলে কিশোরী ধর্ষণের কথা খুলে বলে। ঘটনা শুনে কিশোরীর মা শরণখোলা থানায় মামলা করলে পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে ফয়জুল ইসলামকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে। এছাড়া ধর্ষণের শিকার কিশোরীকে শুক্রবার (২৯সেপ্টেম্বর) সকালে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান