কলমাকান্দায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
নেত্রকোনার কলমাকান্দায় অটোরিকশার ধাক্কায় চার বছর বয়সী ফাতেমা নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৯সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে নেত্রকোনা-কলমাকান্দা আঞ্চলিক সড়কের ডেট্টাখালী রমিসা ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ফাতেমা একই এলাকার ফরিদুল ইসলাম ও সরুফা আক্তার দম্পতির সন্তান।
জানা যায়, শিশু ফাতেমার বাড়ী নেত্রকোনা-কলমাকান্দা সড়কের দক্ষিণ পাশে। সকালে গুতুরা বাজার থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা কলমাকান্দার দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ করে সামনে দিয়ে দৌঁড় দেয় ফাতেমা। পরে অটোরিকশার ধাক্কায় শিশুটি সড়কের ওপর লুটিয়ে পড়ে। স্থানীয়রা ও তার পরিবারের লোকজন গুরুতর আহত ফাতেমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।
কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ ঘোষ বলেন, হাসপাতালে নিয়ে আসা আগেই শিশুটি মারা গিয়েছে।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে শিশু ফাতেমার মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান