ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

আগুনে পুড়ে নিঃস্ব শৈলকুপার তিন পরিবার


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২৯-৯-২০২৩ রাত ৮:৩৮

ঝিনাইদহের শৈলকুপায় আগুনে পুড়ে গেছে তিন পরিবারের বসতবাড়ি। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ১ নম্বর ত্রিবেণী ইউনিয়নের ছোট বোয়ালিয়া গ্রামে এ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে যে তিনটি পরিবারের ঘরবাড়ি পুড়ে গেছে তারা হলেন-মোহাম্মদ সুমন হোসেন, আকুল মন্ডল, মকুল মন্ডলের বসতবাড়িতে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ৩ পরিবারের বাড়িঘর, আসবাসপত্র নগদ অর্থ পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। পরিবার সূত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিলেন ৩ পরিবারের ৯ জন সদস্য। হঠাৎ পোড়ার গন্ধ আসছে চারদিক থেকে। ধোঁয়ায় নিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আগুনের তাপে সামান্য ঝলছে গেছে শরীরের কিছু জায়গা। ঘুম ভেঙে দেখে চারদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন। এমন অবস্থায় কোনো রকম প্রাণ রক্ষা পেলেও বাড়িঘর, আসবাপত্র, নগদ অর্থ কিছুই রক্ষা পায়নি আগুনের হাত থেকে।
জানা গেছে, ভ্যান চার্জে দেওয়ার পর সেখান থেকে বিদ্যুতের শট সার্কিটের মাধ্যমে আগুনের উৎপত্তি হয়। পরে একে একে তিন বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। যা নিয়ন্ত্রণ করার আগেই ৩টি বাড়ি পুড়ে ছাঁই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এলাকাবাসি ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, জীবন রক্ষা পেয়েছে এটাই অনেক কিছু। মুহূর্তের মধ্যে তিনটা বাড়ির সব পুড়ে শেষ হয়ে গেল। আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও পারিনি।
ভুক্তভোগী মকুল মন্ডল বলেন, সব শেষ হয়ে গেল আমাদের। একে একে তিনটা বাড়িতে আগুন ধরেছে। বাড়ির কিছুই বের করতে পারিনি। ঘরবাড়ি, আসবাবপত্র, টাকা পয়সা সব পুড়ে গেছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনা শুনেছি। সেখনে ফোর্স পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়

দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ

মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে

নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার

অব‌শে‌ষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ

ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।

গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ