টাঙ্গাইলে দেহগড়ি শরীরচর্চা ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
‘সকাল বেলার হাওয়া, লক্ষ টাকার দাওয়া’ এই স্লোগানে টাঙ্গাইলে স্বাস্থ্য সচেতন বিভিন্ন বয়সী মানুষের শরীরচর্চার সংগঠন দেহগড়ি ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল স্টেডিয়ামসংলগ্ন ঈদগাহ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ খেলায় দেহগড়ি শরীরচর্চা ক্লাবের বিভিন্ন বয়সী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শরীরচর্চা ক্লাবটির নিয়মিত সদস্য সংখ্যা ৭৫ জন। খেলাটি পরিচালনা করেন দেহগড়ির সাধারণ সম্পাদক ও ব্যায়ামের প্রশিক্ষক আনিসুজ্জামান আনিস।
এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি তপন ভট্টাচার্য, সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, কোষাধ্যক্ষ সুব্রত কুমার ধর, চন্ডী দাস নাগ, মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, আলহাজ মজিবর রহমান, বাঘিল কে কে উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লোকমান হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহীন চাকলাদার, সদস্য মো. বাদল, আ. আজিজ সরকার, গোলাম মোস্তফা, তপন কুমার গুণ, জাহিদ হাসান হেলাল, মির্জা শরিফুল ইসলাম পিযুষ, পরিমল সাহা, নিজাম উদ্দিন, ব্যাংক কর্মকর্তা মাহমুদ আলম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আতিকুর রহমান, আবুল হাসেম, রোমান আওয়াল, আ. আলীম, সোহেল, নোমানসহ অন্য সদস্যগণ।
খেলা শেষে দই, মিষ্টি, চিঁড়া-মুড়ি খাওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ