মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অজ্ঞাত বাসচাপায় কাদের মোল্লা (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরেক আরোহী। তিনি স্থানীয় মুন্নু মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কাদের মোল্লার বাড়ি জেলার শিবালয় উপজেলায়। তিনি ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকায় উদ্দীপণ নামের একটি এনজিও সংস্থায় চাকরি করেন।
উদ্দীপণ এনজিওর ম্যানেজার গোলাম রব্বানী জানান, অল্প কিছুদিন হলো কাদের মোল্লা তাদের এনজিওতে যোগদান করেছেন। তবে ছুটির দিনে মোটরসাইকেল নিয়ে সে কোথা থেকে আসছিলেন তা তিনি বলতে পারেননি।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে কাদের মোল্লার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied