ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে ছয় লক্ষ শলাকা নকল আকিজ বিড়ি জব্দ


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৩০-৯-২০২৩ দুপুর ৩:১১

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাচারীপাড়া গ্রাম ও চরদিয়ার গ্রামে অভিযান চালিয়ে ছয় লক্ষ শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত আকিজ বিড়ি, বিপুল পরিমান বিড়ির ঠোসসহ বিড়ি তৈরির বিভিন্ন উপকরন জব্দ করা হয়েছে। শনিবার সকালে দৌলতপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কুষ্টিয়া জেলায় কতিপয় অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল আকিজ বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে দৌলতপুর থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) মাসুম বিল্লাহ ও উপ-পরিদর্শক দীপংকর রায়ের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম উপজেলার সাচারীপাড়া গ্রামের মোস্তফার বাড়িতে অভিযান ও তল্লাশি চালায়। পরে একই উপজেলার চরদিয়ার গ্রামের শরিফুলের বাড়িতে অভিযান ও তল্লাশি চালায় পুলিশ।

এসময় ওই দুই বাড়ি থেকে ছয় লক্ষ (৬,০০,০০০) শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত আকিজ বিড়ি, কয়েক লক্ষ বিড়ির ঠোস ও বিপুল পরিমান বিড়ি তৈরির বিভিন্ন উপকরন জব্দ করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা বিড়ি ও বিড়ি তৈরির উপকরণ রেখে দ্রুত পালিয়ে যায়। অভিযান শেষে জব্দকৃত নকল আকিজ বিড়ি ও বিড়ি তৈরির উপকরন পুলিশ হেফাজাতে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে। একই সাথে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ।

দৈালতপুর থানার উপ-পরিদর্শক মাসুম বিল্লাহ জানান, নকল ব্যান্ডরোল ব্যবহার করে এসব বিড়ির কোম্পানিগুলো দৈনিক বিপুল পরিমান টাকা রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানে বিপুল পরিমান অবৈধ বিড়ি জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। এছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন