বিরামপুরে সালিশে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত, আহত-২
দিনাজপুরের বিরামপুরে সালিশী বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ওয়াসিম আলী (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গূরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও দুইজন।
শুক্রবার রাতে উপজেলার খানপুর ইউনিয়নের খোসালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দায়ের হওয়া মামলায় সাত জনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। শনিবার সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ওয়াসিম খানপুর এলাকার ওয়াজেদ আলীর ছেলে। আর আহতরা হলেন একই গ্রামের দেলোয়ার হোসেন (৩২), দবিরুল ইসলাম (৩৬)।
নিহত ওয়াসিমের চাচাতো ভাই দবিরুল ইসলাম জানান, ওয়াসিমের ছোট বোনকে খোশলপুর গ্রামের সেলিম রানা অকারণে মারধর করে। এ নিয়ে গ্রামে বিচার সালিশ ডাকা হয়। শুক্রবার রাত সাড়ে ৯টায় সালিশে অংশগ্রহণ করি আমরা। এ সময় কথা কাটাকাটির মাঝে ফরমান আলীর ছেলেরাসহ বেশ কিছু লোক আমাদের ওপর আক্রমণ করে। এসময়ে ওয়াসিম আলীর বুকে ছুরি লাগে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফাহমিদা আক্তার বলেন, শুক্রবার রাত ১০টার দিকে ছুরিকাঘাতে আহত অবস্থায় তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। এদের মধ্যে একজন হাসপাতালে আসার আগেই মারা গেছে। অন্য দুইজন চিকিৎসাধীন রয়েছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের খোসালপুর গ্রামে পারিবারিক সালিশ বৈঠকে বসে দুই পক্ষ। এসময় দুই পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ঘটনাস্থলে একজনকে ছুরিকাঘাত করে আহত করা হয়। আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের পিতা। রাতেই অভিযান চালিয়ে সাত জনকে আটক করা হয়েছে।
ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied