ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে ৩ দিনব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৭-৮-২০২১ বিকাল ৫:৩৯

শনিবার (৭ আগস্ট) সকাল ৯টায় প্রথম দিনের মতো পরিচালিত হয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ওয়ার্ডভিত্তিক করোনার টিকাদান কর্মসূচি। ৩৩টি ওয়ার্ডের ৩৩টি কেন্দ্রে প্রতিদিন ৬০০ জন করে মোট ১৯ হাজার ৮০০ জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে মসিকের।  ৮ ও ৯ আগস্টও একই লক্ষ্যমাত্রায় টিকা প্রদান করা হবে।

সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটুর নির্দেশনায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরগণের তত্ত্বাবধানে এ কার্যক্রম বাস্তবায়ন করছে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। টিকা কার্যক্রমকে সফল করতে সিটি কর্পোরেশনের ২২ জন কর্মকর্তা-কর্মচারীকে মনিটরিংয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়াও টিকা গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করতে মেয়র সর্বাধিক টিকা প্রদানকারী ওয়ার্ডের কাউন্সিলর ও সংযুক্ত কর্মকর্তাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন।

মেয়র টিটু এ প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। ওয়ার্ড পর্যায়ে টিকাদান কর্মসূচিকে সফল করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। ইতিপূর্বে দেশে করোনা টিকাদানের শুরুতে সর্বাধিক মানুষের টিকা গ্রহণ নিশ্চিতে সফল হয়েছি। জনগণ সুন্দর ও মনোরম পরিবেশে অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথে টিকা গ্রহণ করতে পেরেছেন। ওয়ার্ড পর্যায়ে গণটিকাদান কার্যক্রমেও এর ব্যতিক্রম হয়নি। ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অত্যন্ত আন্তরিকতার সাথে এ কাজে আত্মনিয়োগ করেছেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ নিরাপদ। বহু উন্নত দেশের তুলনায় আমরা টিকাদান কার্যক্রমে এগিয়ে আছি। প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্বে গণটিকাদান কার্যক্রম পরিচালনা করতে পারছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই সম্ভব দ্রুততম সময়ে দেশের সর্বাধিক মানুষকে করোনা টিকার আওতায় আনা।

এ সময় সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের ‍ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান