দামুড়হুদায় বাবার হাতে মেয়ে খুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে বাবার ধারালো হাসুয়ার কোপে নিহত হয়েছে মেয়ে মর্জিনা খাতুন (৩০) এবং আহত হয়েছে নিহত মর্জিনার মেয়ে রেক্সানা (১৩)। ঘটনাটি ঘটেছে ১ অক্টোবর শনিবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার বাঘাডাঙ্গা স্কুলপাড়ায়। পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে বলে জানাগেছে। স্বামী পরিত্যক্ত নিহত মর্জিনা খাতুন (৩০) ওই গ্রামর ঘাতক আজিজুলের মেয়ে ও আহত রেক্সানা (১৩) তার নাতনি। নিহত মর্জিনা খাতুনের মা সয়না খাতুন বলেন,স্বামীর কাছ থেকে তালাকপ্রাপ্ত হওয়ার পর তার একমাত্র মেয়েকে নিয়ে মর্জিনা তাদের সঙ্গে একই বাড়িতে বসবাস করত। শনিবার রাত ৮ টার দিকে সমিতির ঋণের কিস্তির টাকা জমা দেওয়াকে কেদ্র করে মর্জিনার সঙ্গে তার বাবা আজিজুলের ঝগড়া হয়। গভীর রাতে মর্জিনা তার মেয়ে রেক্সানাকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিল সে সময় তাদেরকে ধারালা অস্ত্র দিয়ে এলােপাতাড়ী কুপিয়ে আহত করে পালিয়ে যায়। এ ঘটনার পর স্থানীয় লােকজনের সহযাগীতায় তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালর জরুরী বিভাগের চিকিৎসক মােস্তাফিজুর রহমান বলেন, মর্জিনাকে মৃত অবস্থায় আনা হয়ছিল। তার শরীর ধারালাে অস্ত্রের আঘাত ছিল। রেক্সানার হাত অস্ত্রাঘাতে কেটে যাওয়ায় সেখান সেলাই দেওয়া হয়েছে। সে এখন আশঙ্কা মুক্ত। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হােসন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। ঘাতক আজিজুলকে আটক করার চেষ্টাসহ এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান