ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক সামরাজ্যবাদীর কাধে ভর করে ক্ষমতায় আসতে চায় বিএনপি


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ১-১০-২০২৩ রাত ১১:২৭
শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে এখন উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগকে আবার ক্ষমতায় আনতে হবে। 
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাটের শরণখোলায় আওয়ামীলীগের উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ এ আহবান জানান।  
বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী বদিউজ্জিামান সোহাগ তার বক্তৃতায় আরো বলেন, বিএনপি-জামায়াত যখন ক্ষতায় ছিল তখন সারাদেশে একযোগে বোমা হামলা হয়েছে। উন্নয়নের পরিবর্তে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। আর শেখ হাসিনা ক্ষমতায় এসে সারা দেশের প্রত্যেকটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করেছেন। স্বপ্নের পদ্মা সেতু, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল, মোংলা বন্দর পর্যন্ত রেল লাইনসহ অসংখ্য উন্নয়ন করেছেন। এতোসব উন্নয়ন সহ্য করতে না পেরে বিএনপি-জামায়াত দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা আন্তর্জাতিক সামরাজ্যবাদী গোষ্ঠী কাধে ভর  করে ক্ষমতায় আসার অপচেষ্টা করছে বিএনপি। তাদের এই ষড়যন্ত্র কোনোদিনই সফল হবে না।
রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল চত্বরে উপজেলার প্রবীন আওয়ামীলীগ নেতা এম এ রশিদ আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দিন তালুকদার, আব্দুল হাই খান, জাকির হোসেন কান মহিউদ্দিন, মাইনুল ইসলাম টিপু, রফিকুল ইসলাম কালাম, আবুল হোসেন নান্টু, আসাদুজ্জামান স্বপন, আবু রাজ্জাক আকন, জালাল আহমেদ রুমী, রোকনুজ্জামান বিপ্লব , তপু বিশ্বাস,
 হাসানুজামান হাসান , হুমায়ুন করিম সুমন, ছাত্রলীগ নেতা শাওন হোসেন প্রমূখ। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত