মানিকগঞ্জে ৯ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার ৩
মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৯ লক্ষ টাকার হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১ অক্টোবর) রাতে মানিকগঞ্জ সদর উপজেলার বান্দুটিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম সেওতা এলাকার হযরত আলীর ছেলে মো. সাজ্জাদ হোসেন (৩৪), বেতিলা চরের মৃত রুহুল আমিনের ছেলে মো. কামরুল হাসান ( ৪২) এবং পশ্চিম বান্দুটিয়ার মৃত আকবর খানের ছেলে নাছির উদ্দীন (৫০)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ আবুল কালাম।
তিনি জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯ লক্ষ টাকা। এঘটনায় আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied