মাদকের প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রানির অভিযোগ
‘মাদকের প্রতিবাদ করায় মামলা দিয়ে হয়রারি করা হচ্ছে। আমার স্বামী এখন পালিয়ে বেড়াচ্ছে। দুই সন্তান নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছি।’ শনিবার (৭ আগস্ট) বিকেলে বোরহানউদ্দিনের শাহবাজপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে কথাগুলো বলেন বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছোট মানিকা গ্রামের জুয়েলের স্ত্রী নাছরিন বেগম।
সংবাদ সম্মেলনে নাছরিন বেগম লিখিত বক্তব্যে বলেন, রফিক ওরফে কানা রফিক মাদকসহ ১৫টি মামলার আসামি। সে এখন তার শ্বশুরবাড়িতে থেকে মদ, গাঁজা মাদক সেবন ও বিক্রি করে আসছে। আমার স্বামী জুয়েল, বড় বাড়ির রাকিব ও মোক্তার, পাশের বাড়ির আব্দুল্লাহ, রাকিব ওই মাদক বিক্রি করার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে রফিক ওরফে কানা রফিক। বিভিন্ন সময় আমাদের খারাপ ভাষায় গালিগালাজ করে রফিক। সে কৌশলে তার স্ত্রী আরজু বেগমকে বাদী করে মিথ্যা মামলা দিয়ে আমার স্বামীসহ প্রতিবাদকারীদের হয়রানি করছে। আমার স্বামীসহ প্রতিবাদকারীরা পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। আমার স্বামী ইলেকট্রিশিয়ানের কাজ করে সংসার চালাত। দুই সন্তানকে নিয়ে কষ্টে জীবনযাপন করছি।
তিনি আরো বলেন, প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মিথ্যা মামলা হতে আমার স্বামী জুয়েলসহ সকলের মুক্তি চাই। রফিক আমাকে মেরে ফেলাসহ বিভিন্ন ক্ষতি সাধনের ভয়ভীতি দেখায়। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
ওই সময় ৪নং আসামি রাকিবের মা খুকু বেগম বলেন, আমার ছেলে বিনা দোষে জেলহাজতে রয়েছে। রফিক ওরফে কানা রফিকের মাদকের প্রতিবাদ করাই আমার ছেলের কাল হলো। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি।
রফিক ওরফে কান্না রফিকের স্ত্রীর চাচাতো বোন ফিরোজা বেগম জানান, এই রফিক এলাকায় বহুদিন ধরে মাদক বিক্রি করছে। কেউ প্রতিবাদ করলে তাদের বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জুয়েলের মেজো বোন মিনারা বেগম, রাকিবের দাদি আংকুরা বেগম, নাছির ফরাজী প্রমুখ।
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান