কাপ্তাইয়ে জঙ্গল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে ফুলবাগান নামক স্থানে জঙ্গলের মধ্যে গাছের নিচে অর্ধগলিত অবস্থায় একটি লাশ পাওয়া গেছে । মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১০ টায় এই লাশটি পাওয়া যায় বলে জানান ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মঈন উদ্দিন।
তিনি আরো জানান, উদ্ধারকৃত লাশটি মোঃ জাফর( ৪৫) এর। তাঁর পিতার নাম সিদ্দিক। তাঁর বাড়ি ভোলা জেলা হলেও তিনি কাপ্তাই প্রজেক্ট এলাকায় নিউ মার্কেট বাজারে একা বসবাস করতো। তিনি গাছ কাটার কাজ করতো। তার সাথে কাজ করা সঙ্গী এবং তার আত্মীয় স্বজনরা জানান গত ১৬-১৭ দিন ধরে তার কোন খবর পাওয়া যাচ্ছে না। তাই আমি তার সাথে কাজ করা কবির নামে একজনের সাথে যোগাযোগ করি। কবির জানালো সেই ৩ মাস ধরে গাছ কাটে না, কিন্তু খবর পেলাম যে, কবির গত ২০ দিন আগেও গাছ কেটেছে। তাই কবির হতে জাফর শেষ কখন গাছ কেটেছে সেই লোকেশান এর খবর নিয়ে আমি গ্রাম পুলিশ এবং এলাকাবাসীকে নিয়ে ফুলবাগান এলাকায় গিয়ে দেখতে পাই যে, গাছের নীচে একটি লাশ চাপা পড়ে আছে এবং লাশটি হতে মাথা বিচ্ছিন্ন। পড়ে, আমি পিডিবি কর্তৃপক্ষ এবং পুলিশ কে বিষয়টি অবহিত করি।
এই ইউপি সদস্য আরোও জানান, আমি এবং এলাকাবাসীর কাছে সন্দেহ হচ্ছে এটা হত্যাকান্ড হতে পারে।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান জানান, লাশ পাওয়ার খবর পাওয়ার পর আমরা বেলা ১২ টার দিকে পুলিশ ফোর্স সহ ঐ এলাকায় গিয়ে লাশটি উদ্ধার করি। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য আমরা লাশটি রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠাবো। তবে ময়নাতদন্ত শেষ না হলে, এই বিষয়ে বিস্তারিত বলা যাবে না।
এমএসএম / এমএসএম
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
Link Copied