ঘোড়াঘাটে নিরাপদ রক্ত পরিসঞ্চালন ও জটিলতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
দিনাজপুরের ঘোড়াঘাটে ''উপজেলা পর্যায়ে নিরাপদ রক্ত পরিসঞ্চালন ও জটিলতা" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর দেড়টায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের বীরমুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আনোয়ার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, রক্ত সঞ্চালনের সময় রক্ত দাতার সঠিক পরিচয় নিশ্চিত হওয়া আবশ্যক। সুনির্দিষ্ট কারন ও চাহিদাপত্র ব্যতীত যত্র রক্ত পরিসঞ্চালন করা যাবে না। সরকার অনুমোদিত কেন্দ্র ব্যতীত অন্য কোন প্রতিষ্ঠানে ক্রসম্যাচিং গ্রহনযোগ্য নয়। এছাড়া নিরাপদ রক্ত সঞ্চালন আইন- ২০০২ সঠিক ভাবে মেনে চলার জন্য নির্দেশনা রয়েছে।
সেমিনারে বাংলাদেশের ঔষধ বাজারজাত ও প্রস্তুতকারী কোম্পানি অপসোনিন ফার্মা লিমিটেডের সার্বিক সহযোগিতায় নিরাপদ রক্ত পরিসঞ্চালন ও জটিলতা বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন, মেডিকেল অফিসার ডা. সাদ শামস্।
এ সময় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. নূর ই আজমেরী ঝিলিক, মেডিকেল অফিসার ডা. পার্থ জ্বিময় সরকার, মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব, মেডিকেল অফিসার ডা. প্রিয়ংক কুন্ডু, মেডিকেল অফিসার (হোমিওপ্যাথিক) ডা. শামীম উদ্দিন মাসুম, অপসোনিন ফার্মা-এর রিজিওনাল ম্যানেজার ফরহাদ হোসেন, সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ নুরুন নবী নয়ন, এরিয়া ম্যানেজার, এম.পি.ও, হাসপাতালের নার্স, উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied