ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

লাকসামে ট্রেনে কাটায় এক শিক্ষকের মৃত্যু


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ৩-১০-২০২৩ দুপুর ৪:২৫

কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে প্রান হারিয়েছে সাইফুল ইসলাম (৩২) নামে এক স্কুল শিক্ষক। সোমবার রাত ৮টায় লাকসাম-নোয়াখালী রেলপথের লাকসাম জংশন ছেড়ে আসা দৌলতগঞ্জ রেলওয়ে ষ্টেশনের অদূরে নোয়াখালী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই স্কুল শিক্ষক।নিহত সাইফুল ইসলাম লাকসাম পশ্চিমগাঁও বিএন হাইস্কুলের শিক্ষক। তিনি লাকসাম উপজেলার পশ্চিমআউশপাড়া গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিক্ষক সাইফুল ইসলাম প্রকৃতির ডাকে সাড়া দিতে এক্সপ্রেস ট্রেনটি আসা মাত্র তিনি হতভম্ব হয়ে রেললাইনের উপর পড়ে যান। এতে ট্রেনে চাকায় কাটা পড়ে তার শরির খন্ডবিখন্ড হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। 
নিহতের স্বজনরা জানান, সাইফুল ইসলামের দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তিনি পশ্চিমগাঁও নওয়াব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ে খন্ডকালনি শিক্ষক কর্মরত ছিলেন। 
লাকসাম রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম দৈনিক সকালের সময় প্রতিনিধিকে ঘটনার  সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাত ৮টার দিকে লাকসাম-নোয়খালী রেলপথের দৌলতগঞ্জ রেলওয়ের ষ্টেশনে দক্ষিণে একটি রেলক্রসিংয়ের পাশে সাইফুল ইসলাম নামে এক স্কুল শিক্ষক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।  এডিএম স্যারের নির্দেশে আত্মীয় স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।  

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত