ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

লাকসামে জগন্নাথ বাড়ীতে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ৪-১০-২০২৩ দুপুর ১২:৫২

কুমিল্লা লাকসাম উপজেলায় মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) বিকেলে জগন্নাথ বাড়ী হল রুমে শারদীয় দূর্গাপূজা ২০২৩ উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
লাকসাম জগন্নাথ বাড়ী পরিচালনা কমিটির সেক্রেটারী বাবু অরবিন্দু সাহা (বিন্দু) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল সৌমেন মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লাহ আল মাহফুজ, পুলিশ পরিদর্শক তদন্ত লাকসাম টমাস বড়–য়া,  এস আই মাকসুদুর রহমান,  আ’লীগ নেতা প্রবীর সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লাকসাম উপজেলা শাখা সভাপতি ডা. সচীন্দ্র কুমার দাস, সেক্রেটারী দূর্জয় সাহা, ,লাকসাম দৌলতগঞ্জ ব্যবসায়ী সমিতির সেক্রেটারী পিন্টু সাহা,  স্বর্ন ব্যবসায়ী সুভাষ বনিক, মাষ্টার জগদীশ পাল প্রমুখ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পার্থ রায় চৌধুরী, প্রবীর দাশ,  বাবু শম্ভু সাহা, রানা সাহা, স্বপন বনিক, প্রতুল সাহা, সুমন ভট্টাচার্য, সজল কান্তি রায় প্রমুখ। অনুষ্ঠাটি সঞ্চলনা করেন নিমাই সাহা।  
সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল সৌমেন মজুমদার বক্তব্যে বলেন,  শারদীয় দূর্গা পূজা উপলক্ষে প্রতিটি পূজা মন্ডপে আমাদের নজরদারী থাকবে। যারা পূজা মন্ডপের দায়িত্বে থাকবেন আমাদের ডিউটি অফিসার ও থানার মোবাইল নাম্বার থাকবে আপনারা যোগাযোগ রাখবেন। সনাতন ভক্তবৃন্দ যাতে নির্বিঘেœ পূজা মন্ডপে আসতে পারে আমাদের প্রশাসনের লোকজন সর্তক অবস্থায় থাকবে। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ