ঘুম ভেঙে দেখেন তার ছেলে আম গাছে ডালে ঝুলছে
নেত্রকোণার কলমাকান্দাায় আম গাছের ডাল থেকে বিশ বছর বয়সী আবুল কালাম নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে কলমাকান্দা উপজেলার সিধলী ইউনিয়নের কাকুরিয়া মাছিম গ্রাম থেকে এ ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত আবুল কালাম ওই গ্রামের মো. গিয়াস উদ্দিন ও আনোয়ারা বেগম দম্পতির সন্তান। আবুল কালাম কৃষি শ্রমিক ছিল এবং তার বাবা একজন ভ্যারসাম্যহীন ব্যক্তি।
পুলিশ ও স্থানীয় সূত্রে যায়, বিয়ের পর থেকে স্ত্রীর সাথে আবুল কালামের মিল না পরায় সম্প্রতি তাকে তালাক দিয়ে চলে যায় স্ত্রী। কালামের জন্মগত ভাবেই কিছুটা মানসিক সমস্যায় ছিল। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে তার মায়ের সাথে ঘুমিয়ে যায় আবুল কালাম। বুধবার ভোরে মা আনোয়ারা বেগমের ঘুম ভেঙে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নিজ বসত বাড়ীর উত্তর পার্শ্বে পুকুর পাড়ের আম গাছের ডালের সাথে গলায় প্লাস্টিকের রশি প্যাঁচানো অবস্থায় কালামকের ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার মা।
সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, আবুল কালামকের ঝুলন্ত মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং প্রেিতবদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান