রামুতে শেখ রাশেল ডিজিটাল ল্যাবের শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন
কক্সবাজারের রামুতে ১০ দিন ব্যাপি শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর আইসিটি ইন এডুকেশন লিটারেসি,ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক শিক্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার (০৪ অক্টোবর) দুপুরে রামুর শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন এর সভাপতিত্বে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে বক্তব্য রাখেন জেনুইন ইনফরমেশন টেকনোলজি এর ডিরেক্টর এবং এসআরডিআর এর প্রশিক্ষক তৌহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষার্থীদের মধ্যে শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূরুল হাকিম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনছুর আলম,সিনিয়র শিক্ষক এস বিকাশ শর্মা পালন, জোয়ারিয়ানালা এইচ. এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র মোঃ নাছির উদ্দিন, সহকারী শিক্ষক মিজানুর রহমান,দক্ষিণ মিঠাছড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মোস্তফা, মোঃ মেহেদী হাসান,পশ্চিম গোয়ালিয়া পালং এসই,এসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিনা সুলতানা, জসিম উদ্দিন, রামু সরকারি কলেজের প্রভাষক শারমিন আক্তার, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রূপম কুমার দাশ,আল ফুয়াদ একাডেমির সিনিয়র শিক্ষক মোঃ ছলিম উদ্দিন ও আয়েশা ছিদ্দিকা। উল্লেখ্য যে, ২৫ সেপ্টেম্বর থেকে ০৪ অক্টোবর পর্যন্ত ১০ দিন ব্যাপি শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর আইসিটি ইন এডুকেশন লিটারেসি,ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ভেন্যু শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়।বাস্তবায়নে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়)।
এমএসএম / এমএসএম
এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি
দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা
মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের
মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা
বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান
পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা
তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ
শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী
গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'
বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি