ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে ১৯ অক্টোবর


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ৫-১০-২০২৩ বিকাল ৬:০
চলতি বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে আগামী ১৯ অক্টোবর। বিশ্ববিদ্যালয় দিবস ২০ অক্টোবর (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আগের দিন ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ২২ অক্টোবর (রোববার) থেকে ২৫ অক্টোবর (বুধবার) পর্যন্ত বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়ায় ২০ অক্টোবর থেকে বিশেষত ছুটি শুরু হবে। সে হিসেবে শিক্ষার্থীরা ৬ দিন ছুটি পাবে। 
বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। প্রতি বছরের ন্যায় এ বছরও ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের সিদ্ধান্ত থাকলেও ওই দিন শুক্রবার হওয়ায় আগেরদিন ১৯ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে।
 
বিজ্ঞপ্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৩ অনুষ্ঠানে সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা