দিনাজপুর-৪ আসনে আ'লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. এম আমজাদ হোসেনের গণসংযোগ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ভোটের মাঠে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন দেশবরেণ্য অর্থপেডিক সার্জন, জেলা আওয়ামী লীগের সদস্য, এবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন ।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় খানসামা উপজেলার চেহেলগাজী ও টংগুয়া বাজারে গণসংযোগ করেন। এর আগে প্রয়াত উপজেলা চেয়ারম্যান আবু হাতেমের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সিকান্দার আলী কাবুল এর বাসায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় এবং শেখ হাসিনার উন্নয়ন প্রচার করেন।
এসময় অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে যেই স্বপ্ন নিয়ে যুদ্ধে গেছিলাম তা বাস্তবায়নে কাজ করছে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। দেশের এই অগ্রযাত্রায় অংশীদার হতে জনপ্রতিনিধি হিসেবে বৃহৎ পরিসরে কাজ করার লক্ষ্য নিয়ে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। সেই জন্য দুই উপজেলার তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে নিয়মিত মতবিনিময় করছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও শেখ হাসিনা'র উন্নত বাংলা বিনির্মাণে আমৃত্যু কাজ করে যেতে চাই।
তিনি আরো বলেন, নৌকা প্রতীক পেলে দুই উপজেলার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে অবশ্যই ভোটে বিজয় নিশ্চিত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সুজাউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য (প্রস্তাবিত) ইমদাদুল হক বাবুল, সাবেক কৃষক লীগ নেতা ও ইউপি সদস্য মোজাহারুল ইসলাম বাবুল, খামারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল জালেক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু নাসের সরকার, উপজেলা যুবলীগের সদস্য খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা হাতেম আলীসহ উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত
তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ
কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ
রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা
দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ
চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন
চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ
Link Copied