ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ঘোড়াঘাটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাঁচা বাজারের দাম


ঘোড়াঘাট প্রতিনিধি photo ঘোড়াঘাট প্রতিনিধি
প্রকাশিত: ৬-১০-২০২৩ দুপুর ১২:২৯
দিনাজপুরের ঘোড়াঘাটে কাঁচা বাজারের অবস্থা এতটাই ভয়াবহতায় রুপ নিয়েছে যে ,অসহায় হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। স্থানীয় রানীগঞ্জ হাটে গত সপ্তাহে যে কাঁচা বাজারের দাম ছিল তার থেকে এ সপ্তাহে ১০-২০টাকা বেড়েছে সরেজমিনে গিয়ে দেখা যায় পেঁপে ২০টাকা করলা ৬০টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮০টাকায়। পুরি কচু কাঁকরোল ঢেড়স বেগুন পোটল ৫০টাকা কেজিতে বিক্রি হচ্ছে।কাঁচা মরিচ ২০০টাকা যা গত সপ্তাহে ছিল ১৫০টাকা আবার বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজার ঝাঁঝালো পেঁয়াজ সেন্চুরি থেকে ৫টাকা পিছিয়ে আছে।হয়তো বৃষ্টি পড়তে থাকলে সেন্চুরি করতে বেশি সময় লাগবে না।অন্য দিকে পেঁয়াজের আরেক ভাই রসুন গত সপ্তাহে দাম ছিল ২৪০টাকা তা ৪০টাকা কমিয়ে ২০০টাকায় বিক্রি হচ্ছে কেজিতে ।সরকার নির্ধারিত মূল্যে আলু ৩৫টাকা বিক্রির নির্দেশ থাকলেও মানছেন না কোন খুচরা দোকানী।বাজারে বিক্রি হচ্ছে ৫০টাকা কেজিতে মুল্য তালিকা লটকানো নির্দেশ থাকলেও মানছেন না কেহ। নিয়মিত 
বাজার মনিটরিং থাকলেও তার ফলাফল শুন্য। খুচরা বিক্রেতাদের অভিযোগ বৃষ্টির কারণে বেড়েছে কাঁচা বাজারের দাম।এক পেঁপে বিক্রেতার সাথে কথা বলে জানা যায় পাইকারি দরে পেঁপে বিক্রি করেন ৫টাকা কেজি দরে অথচ বাজারের বিক্রি হচ্ছে ২০টাকা দরে। এখন দোষ কার সরকারের,না কৃষকের না খুচরা দোকানীর। একজন কৃষক সারা বছর জুড়ে গায়ের ঘাম পায়ে ফেলে কতটা কষ্ট করে ফসল উৎপাদন করে বাজারে বিক্রি করে যত টাকা পায় তা দিয়ে কৃষকের ফসল উৎপাদনের খরচের টাকাই উঠে না। অথচ খুচরা বিক্রেতারা দ্বিগুণ দামে বিক্রি করছে বিভিন্ন অযৌতিক কারন দেখিয়ে। সরকারের প্রয়োজন এই সব খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। অসহায় হয়ে পড়েছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। ফলে ঋণ নিয়ে ঋণের বোঝা টানতে টানতে অশান্তি সৃষ্টি হচ্ছে সংসারে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ কৃষক। অপরদিকে দৈরত্ব বেড়েছে খুচরা বিক্রেতাদের ।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার