ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

পল্লী কবি রাধাপদ রায়ের উপর হামলার প্রতিবাদে কলমাকান্দায় মানববন্ধন


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৬-১০-২০২৩ দুপুর ৪:৫৭

কুড়িগ্রামের নাগেশ্বরীর পল্লীকবি রাধাপদ রায়ের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণার কলমাকান্দায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে বৈরী আবহাওয়ার মধ্যে আধা ঘন্টাব্যাপি উপজেলা মোড়ে কলমাকান্দা সাহিত্য ও সংস্কৃতি ফোরামের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কলমাকান্দা সাহিত্য ও সংস্কৃতি ফোরামের প্রধান উপদেষ্টা কবি ও বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম মঞ্জুরুল হক তারা, সভাপতি বকুল মাস্টার, সিনিয়র সহ-সভাপতি শিক্ষক এ. কে. এম. শাহ্জাহান কবীর ও সাধারণ সম্পাদক নাট্যশিল্পী শিক্ষক অঞ্জন সরকার বাবন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন নির্বিবাদী, বয়োজ্যেষ্ঠ মানুষের উপর গতমাসের ৩০ সেপ্টেম্বর সকালে বর্বরোচিত হামলা চালিয়ে মারাত্মকভাবে জখম করেছে স্থানীয় দুই দুর্বৃত্ত মো. রফিকুল ইসলাম ও কদুর আলী। এ ধরনের হামলা বাঙালি সংস্কৃতির ওপর হামলা। পুলিশ ইতিমধ্যে প্রধান আসামীকে গেফতার করেছে। অনতিবিলম্বে ঘটনায় জড়িত বাকী আসামীদের গ্রেফতার করে তাদেও বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ