টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে আদালতের নিষেধাজ্ঞা
টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত করে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। টাঙ্গাইলের সিনিয়র সহকারী জজ আদালতের (সদর) বিচারক শারমীন নীলা ৫ অক্টোবর বৃস্পতিবার নির্বাচনের উপর অস্থায়ী এ নিষেধাজ্ঞা জারির আদেশ দেন। এর আগে গত ২৫ সেপ্টেম্বর নির্বাচন স্থগিত চেয়ে আদালতের শরণাপন্ন হন জেলা নির্মান প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক হারুন অর রশীদ। আগামী ৭ অক্টোবর জেলা রাজ ও রড শ্রমিক ইউনিযনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জেলা নির্মান প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সভাপতি বিপ্লব খান ও সাধারন সম্পাদক হারুন অর রশীদ জানান, ২০১৫ সালে জেলা নির্মান প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তারিখ ঘোষনা হওয়ার পর তৎকালীন রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদের নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করেন একই আদালতে। সে সময় তারা অভিযোগ করেন জেলা নির্মান প্রকৌশল ইউনিয়নের ভোটার তালিকায় জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের ৭/৮ জন শ্রমিকের নাম অন্তভুক্ত রয়েছে। রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিতের আদেশ চাইলে আদালত নির্বাচন স্থগিতের আদেশ দেন। একই কারন দেখিয়ে গত ২৫ সেপ্টেম্বর একই আদালতে অভিযোগ আনেন নির্মান প্রকৌশল শ্রমিক ইউনিয়ন। তাদের অভিযোগ, রাজ ও রড শ্রমিক ইউনিয়নের নির্বাচনে যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে তাদের প্রায় ৫৫ জনের নাম রয়েছে। এ অভিযোগে আদালতে আবেদন করলে উভয় পক্ষের শুনানী শেষে নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এ ব্যাপারে, টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন একাংশের সভাপতি আব্দুল কাদের জানান, আমাদের নির্বাচনী ভোটার তালিকায় জেলা নির্মান প্রকৌশল শ্রমিক ইউনিয়নের অন্তভূক্ত ৫৫ জন সদস্যের নাম রয়েছে উল্ল্যেখ করে আদালতে স্থগিত আদেশ চাওয়ার পর আদালত নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি