ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

খুলনার দুই হাসপাতালে ২ নারীর মৃত্যু


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ৮-৮-২০২১ দুপুর ১০:৩৬

খুলনার দুই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার (৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। তবে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল এবং খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১২৮ জন। এদের মধ্যে রেড জোনে ৫৬ জন, ইয়ালো জোনে ৪০ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে করোনায় একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন খুলনার খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট এলাকার নাহিদ সুলতানা (৪২)। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় ৪ রোগী ভর্তি হয়েছেন, সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৪ জন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন। তার মধ্যে ১১ জন পুরুষ আর ১৯ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন।

সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৬৯ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে একজন রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন বাগেরহাটের চিতলমারীর শাহীদা এলাকার নূরজাহান (৫৫)। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরো ৪৮ জন। আইসিইউতে রয়েছেন ৪ জন। গতকাল ৩৫ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

অন্যদিকে, গতকাল শনিবার (৭ আগস্ট) রাতে খুমেক পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ১৩৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনার ১০০, বাগেরহাটের ৩৪, যশোরের দুই, সাতক্ষীরা ও নড়াইলের একজনের করোনা পজিটিভ হয়।

প্রসঙ্গত্ব, খুলনায় গত ৯ জুলাই ২৭ জনের মৃত্যু হয়েছিল; যা ছিল এ পর্যন্ত খুলনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এমএসএম / জামান

শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা

উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ

২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন

ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী

ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার মৃত্যুদন্ড

আদমদীঘিতে বগুড়া জেলা প্রশাসকের গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: দরিদ্র চালককে ভ্যানগাড়ি প্রদান

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

ঘোড়াঘাটে তাসফিয়া হত্যার রহস্য উন্মোচন

রাজারহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি