ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কলমাকান্দায় ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া যুবকের ২ দিন পার হলেও সন্ধান মেলেনি


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৭-১০-২০২৩ দুপুর ৪:৩৬

নেত্রকোনার কলমাকান্দা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে মুফতি মুনিরুল ইসলাম (২৫) নামের এক যুবককে তুলে নিয়ে যাওয়ার দুই দিনের বেশি সময় পার হলেও তার সন্ধান মেলেনি। মুনিরুল ইসলাম উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাটা গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। গত বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। শনিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনিরুলের কোন সন্ধ্যান পায়নি বলে জানান তার বাবা জাকির হোসেন। 
মুনিরুলের বাবা জাকির হোসেন জানান, গত ৫ অক্টোবর ভোরে চারজন লোক এসে ঘরের দরজা খুলতে বলেন। দরজা খুললে তারা গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে ঘরে ঢুকে মুনিরুলকে ধরে বাইরে থাকা একটি সাদা রঙের মাইক্রোবাসের কাছে নিয়ে যায়। এ সময় ডিবি’র পরিচয় দেওয়া লোকজন জানান মুনিরুলের বিরুদ্ধে কোন মামলা নেই। আমরা তার (মুনিরুল) কাছ থেকে কিছু তথ্য জেনেই ছেড়ে দেব। কিন্তু তারা সেটি না করে মনিরুলকে গাড়িতে তুলে নিয়ে যান। এর পর থেকে মুনিরুলের ব্যবহৃত মোবাইল ফোনটাও নিয়ে যান। 
জাকির হোসেন আরও জানান, মুনিরুলকে ধরে নিয়ে যাওয়ার সময় ওই চারজন তাদের পরিচয়পত্র দেখিয়েছে। তাদের হাতে পিস্তল ছিল, হ্যান্ডকাপ ছিল। বুধবার বিকেল থেকে তারা আমাদের বাড়ির আশপাশে ও বাজারে ঘুরেছেন। এলাকার সবাই তাদের দেখেছে, আমিও দেখেছি। তখন বিষয়টি বুঝতে পারিনি। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে স্থানীয় ইউপি সদস্য সমর আলীকে নিয়ে কলমাকান্দা থানায় যাই। থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সায়েদুল ইসলামকে বিষয়টি জানালে তিনি এ বিষয়ে কিছু জানা নেই বলে আমাদের জানান। গত দুইদিন যাবৎ নেত্রকোনা ডিবি কার্যালয়সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মনিরুলের সন্ধ্যান পায়নি। 
ইউপি সদস্য সমর আলী জানান, মনিরুল ফেনী জেলায় একটি মাদরাসায় পড়াশোনা করেন। পরে রাজধানীর যাত্রাবাড়ি এলাকার একটি মাদরাাসা থেকে মুফতি পাশ করেন। পরে টঙ্গী এলাকায় একটি মাদরাসায় বেশ কিছুদিন শিক্ষকতা করেন। এরপর রাজধানীতে অধিকার নামে একটি অনলাইন পোর্টালে বছর খানেক চাকরি করেছেন। চাকরি ছেড়ে গত এক বছর ধরে গ্রামের বাড়িতেই বসবাস করছে। আমরা তাকে একজন ভালো ছেলে বলেই জানি। ঢাকা থাকা কালীন সময়ে কিছু করেছে কিনা সেটা আমাদের জানা নেই । সে অপরাধ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। সে কি অপরাধ করেছে? সেটা তার পরিবারকে জানানো দরকার। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়টি তার পরিবার জানতে না পেরে পরিবারটি চরম হতাশার মধ্যে রয়েছে জানান তিনি।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, মুনিরুলকে কারা নিয়ে গেছে এটা আমাদের জানা নেই এবং কোন তথ্য নেই । তবে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে গেলে তো অবশ্যই পরিচয়পত্র দেখিয়ে নিয়ে যাওয়ার কথা। আমরা এ বিষয়টি খোঁজ নিয়ে দেখব।
এ বিষয়ে নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও বিশেষ শাখা) মো. লুৎফুর রহমান জানান, আমার জানা নেই। আরও কয়েকজন এ বিষয়ে আমার কাছে জানতে চেয়েছে। আমার কাছে কোন তথ্য নেই। তবে খোঁজ নিয়ে দেখবো কি হয়েছে। তবে তিনি ধারণা করছেন স্পর্শকাতর কিছু হয়ে থাকতে পারে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ