ষড়যন্ত্র করে কোনো দেশই নির্বাচন বানচাল করতে পারবে না: কৃষিমন্ত্রী
টাঙ্গাইলের মধুপুরে দোখলা রেস্ট হাউজে বঙ্গবন্ধুর ম্যুরাল ও বন বিভাগের ২টি ব্যারাক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি বলেন, ‘এদেশের জনগণ আমাদের সঙ্গে আছেন। এ দেশের মানুষ যদি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে ভোট দেয় তাহলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। নির্বাচন নিয়ে যদি কোনো দেশ বানচালের ষড়যন্ত্র করে তবে তা মোকাবিলা করব আমরা।’ কিছু মানুষকে যুক্তরাষ্ট্রে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, যারা গুলশান বনানীতে বসবাস করে। তারাই যুক্তরাষ্ট্রে যায়। আমাদের যুক্তরাষ্ট্রে না গেলেও চলবে, বলে মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি। তিনি বলেন, ‘আগামী ৩ মাস পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা গোটা পৃথিবীর কাছে গ্রহণযোগ্যতা পাবে। কোনো দেশই এই নির্বাচনকে বানচাল করতে পারবে না। কোনো ষড়যন্ত্র করেই তারা এই নির্বাচনকে বানচাল করতে পারবেনা বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’ ৭ অক্টোবর শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি দোখলার বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত দোখলা রেস্ট হাউজে বঙ্গবন্ধুর ম্যুরাল ও দুইটি বন বিভাগের ব্যারাক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘দেশের একটি বড় দল এই জাতীয় নির্বাচনকে বানচাল করতে চেষ্টা করছে। কিন্তু বর্তমানে পুলিশ প্রশাসন খুবই তৎপর রয়েছে এবং তারা সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হবে।’ তিনি আরও বলেন, ‘এদেশের জনগণ আমাদের সঙ্গে আছেন। এ দেশের মানুষ যদি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে ভোট দেয় তাহলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। নির্বাচন নিয়ে যদি কোনো দেশ বানচালের ষড়যন্ত্র করে তবে তা মোকাবিলা করব আমরা।’ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রে কয়জন মানুষ যায়? তারা নিষেধাজ্ঞা দিয়ে কি করবে? যারা গুলশান বানানীর বড় লোকের ছেলে-মেয়ে তারাই সেখানে যায়। তারা না গেলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। দুই-একজন মন্ত্রী না গেলেও ক্ষতি হবে না। আমরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত ভিসা দিয়ে যুক্তরাষ্ট্র যেতে পারব না, এটা আমাদের জন্য কোনো বিষয় না। ‘নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। তারা যদি অর্থনীতিকভাবে স্যাংশন দেয়, আমরাও দেখব কীভাবে তা মোকাবিলা করা যায়। আন্তর্জাতিক বিশ্বে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ মুক্তিযুদ্ধের সময় আমাদের পক্ষে ছিল।’ এ সময় বিশেষ অতিথি হিসেবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাহাব উদ্দিন বলেন, ‘সামাজিক বনায়নের এখন পর্যন্ত ২২ শতাংশ কাজ করতে পারছি, তবে প্রধানমন্ত্রীর সহযোগিতায় ২৫ শতাংশ কাজ করার চেষ্টা করছি। সামাজিক বনায়নের কর্মসূচি হাতে নিয়েছি।’ অবৈধ করাতকল প্রশ্নে সাহাব উদ্দিন বলেন, ‘করাতকল অবৈধভাবে চলছে তবে কিছু হাইকোর্টে মামলা থাকার কারণে সমস্যা হচ্ছে। সেই মামলার জবাব দেবো কোর্টের মাধ্যমে। অবৈধভাবে যে কয়লা উৎপাদন হয় সে বিষয়ে নিয়মিত অভিযান চলমান।’ এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন প্রমুখ।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি