ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ৮-১০-২০২৩ দুপুর ১২:৫৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে(জবি) অধ্যায়নরত ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জবির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার পুরান ঢাকার রায়সাহেব বাজারের একটি রেস্তোরাঁয় এই নবীনবরন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
 
সংগঠনটির সভাপতি মো: মাসুম বিল্লাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক মো. শহিদুল হক মোল্লা। 
 
সংগঠনটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালবাগ বিভাগ, ডিএমপির উপ পুলিশ কমিশনার (ডিসি) মো. জাফর হোসেন, বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও এফবিসিসিআই সদস্য রিপনুল হাসান, উত্তরা বিভাগ,ডিএমপির উপ পুলিশ কমিশনার (ডিসি) আকরাম হোসেন বিশ্বাস, সূত্রাপুর থানা ডিএমপির অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম, পূবালী ব্যাংক লি: এর সিনিয়র অফিসার শাহীন বিশ্বাস। 
 
এসময় আরো উপস্থিত ছিলেন ৪১ তম বিসিএস এ নিয়োগ প্রাপ্ত সহকারী কমিশনার ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট রাহিদ তাহমিদ সহ একঝাঁক নবীন শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

এমএসএম / এমএসএম

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ

এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত

মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর

প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু