স্বাস্থ্য কমপ্লেক্সে পেম্পাস ছিটিয়ে শ্বাসরুদ্ধবাস্থা সাংবাদিকের কার্ড ছিনতাই
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ননী মাশি নামে এক আয়্যা (ক্লিনার) টয়লেটের কমেট থেকে পরিত্যক্ত ডায়াপার (পেম্পাস) এনে মেডিকেলের ডায়রিয়া আক্রান্ত শিশু ওয়ার্ডে ছড়িয়ে ছিটিয়ে দেয়াতে দূর্গন্ধ সহ্যকরতে না পেরে রোগী নিয়ে ওয়ার্ড থেকে বেরিয়ে পড়লো অভিভাবকরা , দীর্ঘ ২ ঘন্টা যাবৎ ওয়ার্ডে ঢুকতে পারেননি মর্মে অভিযোগ করেন রোগীর অভিভাবকরা। তথ্য সংগ্রহ করতে গেলে ডা. অশুং সাহা এক সাংবাদিকের প্রেসকার্ড ছিনতাই।
৭ অক্টোবর (শনিবার) সকাল আনুমানিক ৯ টার দিকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডায়রিয়া আক্রান্ত শিশু ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। টয়লেট থেকে পরিত্যক্ত ডায়াপার (পেম্পাস) এনে ডায়রিয়া আক্রান্ত শিশু রোগীরদের ওয়ার্ডে ছড়িয়ে ছিটিয়ে দেয়াতে দুর্গন্ধ সহ্যকরতে না পেরে মুমূর্ষু শিশু রোগীদের নিয়ে ওই ওয়ার্ড থেকে বেরিয়ে পড়েন অভিভাবকরা। দীর্ঘ ২ ঘন্টা যাবৎ মুমূর্ষু শিশু রোগীদের নিয়ে ওয়ার্ডের বাহিরে অপেক্ষা করলেও পরিস্কার করেননি হাসপাতাল কতৃপক্ষ। পরে রোগীর এক অভিভাবক ১'শ টাকা দেয়ার পর পরিস্কার করলো ওই আয়্যা।
অভিযোগ পেয়ে দৈনিক সকালের সময় প্রতিবেদক মোঃ দিদার হোসাইন এবং চ্যানেল এস ও দৈনিক জনবাণী প্রতিবেদক মোঃ এরশাদ হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করাকালে হঠাৎ সাংবাদিকদের উপর উত্তেজিত হয়ে পড়ে হাসপাতালের কর্মরত অড়ং অফিসার ডাঃ অশুং সাহা নামে এক ডাক্তার।
এসময় সাংবাদিকদের উদ্দেশ্য করে ওই ডাক্তার বলেন, আপনাদেরকে এখানে ঢুকার পার্মেশন দিয়েছে কে? পারমিশন নিছেন? কার্ড দেখান, এইসব কথা বলতে বলতে তার হাতে থাকা মোবাইল দ্বারা উল্টো সাংবাদিকদের ভিডিও করতে থাকেন ওই ডাক্তার, একপর্যায়ে এক সাংবাদিকের হাত থেকে প্রেস কার্ডও ছিনিয়ে নেন ওই ডাক্তার। কার্ড ছিনিয়ে নিয়ে হাসপাতালের স্টাফদের লক্ষ্য করে বলে উঠেন, "অই তোমরা কোথায়? সবাই এসো এদেরকে ধরো, এরা পারমিশন ছাড়া হাসপাতালে ভিডিও করতেছে, এদেরকে ধরো। তার এমন দাম্ভিক আচরণ যেনো বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চলছে তার একক আধিপত্য। হাসপাতালে অনিয়ম ও রোগীদের হয়রানি করলেও দেখার কেউ নেই।
রোগীর অভিভাবকরা বলেন, হাসপাতালের নার্স এবং ক্লিনারদের খারাপ ব্যবহারে অতিষ্ঠ হয়ে চিকিৎসা না নিয়ে হাসপাতাল ছেড়ে রোগী নিয়ে চলে যাচ্ছেন তাঁরা।
চিকিৎসারত শিশু রোগী মোঃ আনাস এর মা মনোয়ারা বেগম, রোগী মালিহা'র বাবা মোঃ মঈনুদ্দিনসহ অন্তত ২০ রোগীর অভিভাবকদের সাথে কথা বলে জানান যায়, অসুস্থ বাচ্চাদের নিয়ে চিকিৎসার জন্যে হাসপাতালে এসে নার্স এবং স্টাফদের হয়রানিতে অতিষ্ঠ হয়ে পড়েছে তাঁরা। টয়লেট থেকে পরিত্যক্ত ডায়াপার (পেম্পাস) এনে ওয়ার্ডের ফ্লোরে ছিটিয়ে দেয়াতে দুর্গন্ধ সহ্যকরতে না পেরে মুমূর্ষু শিশুদের নিয়ে ওয়ার্ড থেকে বেরিয়ে পড়েছিল সবাই, হাসপাতাল কতৃপক্ষকে বার বার অবহিত করলেও কোন কর্ণপাত করেননি তারা। পেম্পাস ছিটিয়ে রাখার একটি ভিডিও চিত্র সাংবাদিকদের কাছে দেন রোগীর অভিভাবকরা।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ শফিউর রহমান মজুমদার হাসপাতালে দায়িত্বরত স্টাফদের তাঁর কক্ষে ডেকে এনে বিষয়টি জিজ্ঞেস করলে ঘটনার সত্যতা শিকার করেন স্টাফরা। পরিত্যক্ত ডায়াপার (পেম্পাস) টয়লেটের কমেড থেকে এনে ওয়ার্ডে ছিটিয়ে রাখার সাথে জড়িত কে বা কারা এবং ঘটনার মুলহোতাদের খোঁজে বের করা হবে এবং তাদের বেতন বন্ধ করে দেয়া হবে বলেও জানান তিনি।
অভিযুক্ত আইয়া ননী মাশি ওই কর্মকর্তার সামনে বিষয়টি শিকার করে বলেন, রোগীদের পরিত্যক্ত ডায়াপার পেম্পাস গুলো টয়লেটে না রাখার জন্যে বললেও তারা টয়লেটে ফেলে আসে পেম্পাস। তাই রাগ করে তাদের ওয়ার্ডের ফ্লোরে ওই পেম্পাস ছিটিয়ে দিয়েছি। এইসব ঘটনার সত্যতা প্রমাণিত হলেও কোন ভাবেই মেনে নিতে রাজি নন অভিযুক্ত আড়ং অফিসার ডাঃ অশুং সাহা। কথা চলাকালে আবারও উত্তেজিত হয়ে বলেন, আমার বিরুদ্ধে যতো পারেন নিউজ করেনগা। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমি ডাক্তারি করেছি,সাংবাদিকরা নিউজ করে কি করতে পারবে সেটাও আমার জানা আছে। এইসব কথা বলে সাংবাদিকদের উল্টো হুমকি দেন ওই ডাক্তার।
এব্যাপারে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন,তথ্য সংগ্রহ করতে হলে হাসপাতালের প্রধান কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে। তবে গণমাধ্যম কর্মীর কাছ থেকে কার্ড ছিনিয়ে নেয়া অন্যায়। কার্ড কে ছিনিয়ে নিয়েছে তা আপনারা বিস্তারিত উল্লেখ করে লিখি অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় চলতি বছরে অর্ধ শতাধিক মটর সেচ ও ট্রান্সফরমার চুরি
রাজারহাটে লাল কেঁচো দিয়ে জৈবসার উৎপাদনে সফল উদ্যোক্তা সাজু মন্ডল
নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেপ্তার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড
সুন্দরবনে নতুন আতঙ্ক 'পরগাছা': শ্বাসরোধ হয়ে মারা যাচ্ছে প্রাণভোমরা সুন্দরী গাছ
ব্যয় বৃদ্ধি রোগে আক্রান্ত উন্নয়ন প্রকল্প
লালমনিরহাটে মধ্যরাতে সাংবাদিককে আটক, সকালে মুসলেকায় মুক্তি
চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত: ১১ জুন জাফলংয়ে আনন্দ ভ্রমণ
রাজস্থলীতে মাদকের স্বর্গরাজ্য ধরা ছোয়া বাইরে পাচারকারী জৈনক রাজনৈতিক চক্র সম্রাট প্রভাবশালী
শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে শোভাযাত্রা অনুষ্ঠিত
"অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো লুতফরের ঘরে মানবতার আলো জ্বাললেন পলাশ রহমান"
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি জামিল পাভেলের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল
রায়গঞ্জে ‘বিনা সুদে পুঁজি চাই’ ব্যানার টাঙিয়ে মানবসেবায় শফিকুল, চান মানবিক সহায়তা