দৌলতখানে এনজিওকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
ভোলার দৌলতখানে বসতঘর থেকে ইয়াসমিন নামে এক এনজিওকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফরহাদ মোল্লার ভাড়া দেয়া বাড়ি থেকে শনিবার (৭ আগস্ট) দুপুরে পুলিশ ওই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
পাঁচ মাস আগে স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত ওই তরুণী লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নবীনগর গ্রামের খোরশেদ আলমের মেয়ে বলে জানা গেছে। পুলিশ ময়নাতদন্তের জন্য সুরতহালের পর লাশ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, ইয়াসমিন উত্তর জয়নগরের ২নং ওয়ার্ডের আবুল কাসেমের ছেলে ডিস (ক্যাবল অপারেটর) ব্যবসায়ী ও এনজিও মালিক কামরুল হাসান সাগরের সুন্দরবন মাল্টিপারপাস নামক এনজিওতে চাকরি করতেন। দীর্ঘদিন যাবৎ সাগরের সাথে তরুণীর পরকীয়া চলে আসছিল। গত শুক্রবার (৬ জুলাই) রাতে তরুণীর বাসায় স্থানীয়রা সাগরকে তরুণীর সাথে আপত্তিকর অবস্থায় আটক করে। তারা কাজী ডেকে তাদের বিয়ে দেয়ারও প্রস্তুতি নেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী একটি সূত্র জানায়, আটককারীরাই অজ্ঞাত কারণে কামরুল হাসান সাগরকে ছেড়ে দেয়। এতে বিয়ে না হওয়ার লজ্জায় তরুণী ইয়াসমিন শনিবার দুপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
এ ঘটনা সম্পর্কে জানতে খোঁজ করে কামরুল হাসান সাগরকে এলাকায় পাওয়া যায়নি। তার ব্যবহৃত সেলফোন (০১৭২১০৮০৩৫২) নাম্বারে একাধিকবার কল দিয়ে ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে দৌলতখান থানার ওসি বজলার রহমান বলেন, উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে ইয়াসমিন নামে এক তরুণীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার