উলিপুরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটি
কুড়িগ্রামের উলিপুরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। রোববার (৮ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, কুড়িগ্রাম জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম খাঁন ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ মাসের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটিতে রিপন মিয়াকে আহবায়ক, মিলন চন্দ্র সরকার, রমজান আলী ও রফিকুল ইসলাম রফিককে যুগ্ম আহবায়ক করা হয়। এছাড়া সদস্য হিসাবে রাকিবুল ইসলাম রুবেল, আয়নাল হক ভান্ডারি, মনিরুল ইসলাম নয়ন, কৌশিক সরকার, নিয়ামত শরীফ প্রতীক, জাকিউল ইসলাম পিনু, ঋতিক সরকার, আরিফুল ইসলাম রিয়াদ, রাশেদুল ইসলাম রাসেল, জসিম উদ্দিন মিলন, আব্দুর রহমান রানা, মাজেদুল ইসলাম পাভেল, সৌরভ আহম্মেদ ড্রাগন, মামুন বিন শেখ, কৃষ্ণ চন্দ্র সরকার, সাম্স তৌফিক নিশান, সাধন সরকার, ওয়াজেদ আলী, আব্দুলা আল বিন জায়েদ, মারজান মাহিম জয়সহ ৩১ জনের নাম ঘোষনা করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে এপ্রিল মাসে বাবু দেবকে আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট উপজেলা স্বেচ্ছাসেবলীগের কমিটি গঠন করা হয়। ওই কমিটির বিরুদ্ধে কার্যক্রমহীনতার অভিযোগ তুলে গত ৮ জুন পূর্বের আহবায়ক কমিটি ভেঙ্গে দেয় জেলা কমিটি। এর চার মাস পর রোববার (৮ অক্টোবর) রিপন মিয়াকে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি