দুর্গাপুরে তামাকমুক্ত দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন
নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় তামাক মুক্ত দিবস উপলক্ষে দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন, তামাক কোম্পানির বেপরোয়া উৎপাদন প্রতিহতকরন বিষয়ক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও আইইডিএস এর আয়োজনে সংবাদ সম্মেলনের মাধ্যমে সুপারিশ তুলে ধরেন আইইডিএসের নির্বাহী পরিচালক শামীম কবীর।
তিনি সংবাদ সম্মেলনে বিদেশি দুটি তামাক কোম্পানির মাধ্যমে সারাদেশে তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন এবং আইন সংশোধনের প্রক্রিয়ায় তাদের প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টি তুলে ধরে আটটি সুপারিশ উল্লেখ করেন। সেগুলো হলো-দ্রুততম সময়ে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী চূড়ান্ত করা, তামাক কোম্পানির প্রভাব থেকে নীতি সুরক্ষা এফসিটিসি এর অনুচ্ছেদ ৫.৩ অনুসাওে কোড অব কন্ডাক্ট গ্রহণ, জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি দ্রুত চূড়ান্ত এবং দেশব্যাপী যথাযথ কার্যক্রম গ্রহণ করা, টাস্কফোর্স কমিটিসমূহ সক্রিয় করা, কমিটির ত্রৈমাসিক সভা নিয়মিতকরণ সভার সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়ন করা, আইন লঙ্ঘনের দায়ে তামাক কোম্পানী/প্রতিনিধিকে আর্থিক জরিমানার পাশাপাশি জেল প্রদান, আইন লঙ্ঘনকারী তামাক কোম্পানিগুলোর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, তামাক নিয়ন্ত্রণ আইন মনিটরিং কার্যক্রমের সাথে বেসরকারী সংস্থাগুলোকে সম্পৃক্ত করা, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে একটি শক্তিশালী তামাক কর নীতি প্রণয়ন বাস্তবায়ন করা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর এস.এম কামরুল হাসান জনি, ওয়াইডব্লিউসিএ বিরিশিরি শাখার সাধারণ সম্পাদক লুদিয়া রুমা সাংমা, দুর্গাপুর এনজিও পরিষদের সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার রুপক, সেরা‘র ম্যানেজার জি.এম. নজরুল ইসলাম প্রমুখ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান