ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

শরতেই শীত দক্ষিণে কুয়াশা


শামীম আহমদ photo শামীম আহমদ
প্রকাশিত: ৯-১০-২০২৩ রাত ৯:৪৭

এখন আশ্বিনের শেষ সপ্তাহ। শীত আসতে দুমাস বাকি। কিন্তু ঋতুর যেন ধৈর্য আর সহে না। ইতোমধ্যেই বাংলাদেশের দক্ষিণের জেলা সমূহের গ্রামীণ জনপদে মাঠে ধানের ক্ষেতে এখনই মিলছে কুয়াশার দেখা। শেষ রাতে ও সকালে শীত শীত অনুভব হচ্ছে। যেন শরতেই শীত কাল। ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎকাল। এটি ষড়ঋতুর তৃতীয় ঋতু হিসেবে বিবেচিত। এ সময় কাঁশফুল পদ্ম,শালুক প্রভৃতি ফুল ফোটে। আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। এ সময় বায়ুর তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। রাতে সবুজ ঘাসে হালকা জলের কণা দেখা যায়। আবার কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাস হেমন্তকাল। এটি ষড়ঋতুর চতুর্থ ঋতু। এ ঋতুতে কৃষকের মধ্যে ফসল কাটার ব্যস্ততা দেখা দেয়। ঘরে ঘরে শুরু হয় নবান্নের উৎসব। এর পরে শুরু হবে শীতকাল। পৌষ ও মাঘ - এই দুই মাস মিলে শীতকাল গঠিত। শীতের সময় খেজুরের রস দিয়ে বিভিন্ন ধরনের পিঠা-পায়েস খাওয়া হয়। বনভোজনের আদর্শ ও উপযুক্ত সময় হিসেবে শীতকাল বিবেচিত হয়ে আসছে। এই সময় কুল ফল খাওয়া হয়।

পাথরঘাটার বিভিন্ন অঞ্চল ঘুরে একই চিত্র দেখাগেছে। উপজেলা থেকে কিছুটা উত্তর দিকে ঢাকা- পাথরঘাটা সড়কপথে অবস্থিত কমিউনিটি সেন্টার বাজারে জাহাঙ্গীর মেম্বারের চায়ের দোকানে আজ সকালে অনেকে চা পান করছে। সেখানে কয়েকজনার সাথে কথা হয় মো: মন্টু ও টিটু ছাড়াও বঙ্গবন্ধু আধুনিক খামার বাড়ি প্রতিষ্ঠাতা শাহীন মুস্তাফিজের সাথে। তিনি জানান খামারের কাজে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় তাই প্রকৃতিতে শীতের আমেজ দেখতে পাই। তিনি জানান খামার বাড়ি পরিচালনার পাশাপাশি তারা স্বপ্নপূরণ নামের একটি বেসরকারি সংস্থা পরিচালনা করছেন যেখানে সকাল বিকেলে নানানরকম মানুষের আনাগোনা হয়, সেই সকল মানুষের মুখে শুনতে পাই শীত শীত অনুভূতি কথা।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস