ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নাইজেরিয়ায় দুই শতাধিক শিশু শিক্ষার্থীকে অপহরণ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১-৫-২০২১ দুপুর ১০:১১

নাইজেরিয়ার একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহু শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। রোববার দেশটির নাইজার প্রদেশের তেজিনা শহরের একটি প্রতিষ্ঠান থেকে তাদের অপহরণ করা হয়। পরে নাইজার প্রশাসন এক টুইট বার্তায় জানায়, এখন পর্যন্ত দুইশ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। এ সংখ্যা আরও বেশি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে শহরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় ঘটনাস্থল থেকে পালাতে শুরু করে সাধারণ মানুষ। এরপর বন্দুকধারীরা প্রতিষ্ঠানটিতে গিয়ে শিশু শিক্ষার্থীদের ধরে নিয়ে যায়। সেখানে ছয় থেকে ১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করে।

মুক্তিপণ আদায়ের জন্য অপহরণের ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে জামফারা স্টেটের জাঙ্গেবে এলাকার একটি আবাসিক স্কুল থেকে প্রায় ৩শ ছাত্রীকে অপহরণ করেছিল অস্ত্রধারীরা। যদিও তাদের বেশিরভাগকেই পরে মুক্তি দেয়া হয়েছিল। গত ডিসেম্বর থেকে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং মধ্যাঞ্চলে শিক্ষার্থী অপহরণের কমপক্ষে ৬টি ঘটনা ঘটেছে।

২০১৪ সালে উত্তর-পূর্বাঞ্চলীয় চিবক শহরে ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ২৭৬ জন ছাত্রীকে অপহরণের ঘটনা ঘটার পর বিশ্বজুড়ে প্রতিক্রিয়া তৈরি হয়। তবে সাম্প্রতিক হামলা ও অপহরণগুলো আলাদা কোন চক্র চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : আলজাজিরা, বিবিসি

প্রীতি / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের