ঘোড়াঘাটে ৩৯ টি মন্ডপে দুর্গাপূজা, কঠোর নিরাপত্তার ব্যবস্হা গ্রহণ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরির ধুম পড়েছে। গত বছরের চেয়ে এবছর দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মন্ডপের সংখ্যা দুটি বেড়েছে।
সনাতন ধর্মালম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব দূর্গা পূজার বাকি আর মাত্র ৯দিন। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মন্ডপ গুলোতে চলছে প্রতিমা তৈরির কাজ। নির্বাচনী বছর হওয়ায় অন্য বছরের তুলনায় এই উপজেলার সব পূজা মন্দিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্হা। জাতীয় নির্বাচনকে ঘিরে কোন ব্যক্তি বা গোষ্ঠী যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, উপজেলা প্রশাসন থ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগাম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘোড়াঘাট উপজেলায় ৩৯ টি দুর্গা মন্ডপে আনন্দ মনোমুগ্ধকর উৎসব মুখর পরিবেশে উদযাপন উপলক্ষে ইতো পূর্বে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা। বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মাহমুদুল হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ সহ অনেকে। ঘোড়াঘাট উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু বলেন, গত বছরের চেয়ে এবার ২ টি পূজা মন্ডপ বেড়েছে। প্রতিটি মন্ডপে সভাপতি / সাধারণ সম্পাদকের নেতৃত্বে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে। তারা সর্বক্ষণ মন্ডপগুলোতে অবস্থান করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। স্বেচ্ছাসেবক তালিকা থানায় প্রেরণ করা হয়েছে।
উপজেলার সিংড়া ( রানীগঞ্জ) ইউনিয়নে ১৭টি, পৌরসভায় ১৩টি বুলাকীপুর ইউনিয়নে ৬টি এবং ২নং পালশা ইউনিয়নে ৩ টি সহ ৩৯ টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।
৩৯টি মন্ডপের সব কয়টিতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। উপজেলা প্রশাসনে পক্ষ থেকে মন্দির কমিটির হাতে এসব বিশেষ সিসি ক্যামেরা তুলে দেওয়া হয়েছে। মন্ডপে স্বেচ্ছাসেবকরা এখন থেকেই দায়িত্ব পালন করছেন । এবারের দূর্গা পূজায় সব মন্ডপে থাকবে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।পোশাকধারী পুলিশ এবং আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে। পাশাপাশি পূজার শৃঙ্খলা রক্ষায় মন্দির কমিটির পক্ষ থেকে নির্বাচন করা স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবে। এছাড়াও সাদা পোশাকে পুলিশের গোয়েন্দা সদস্যরা কাজ করবে বলে নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু ২০ অক্টোবর শুক্রবার ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শেষ হবে ২৫ অক্টোবর বিজয় দশমীর মধ্যে দিয়ে।
৩৯টি মন্দিরের মধ্যে বিশেষ কিছু দিক বিবেচনায় চারটি মন্ডপ কে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন উপজেলা পূজা উদযাপন পরিষদ । ঝুঁকিপূর্ণ মন্ডপ গুলো হলো ঘোড়াঘাট পৌর সভার বড়গলি (আমবাগান),ওসমানপুর সার্বজনীন দুর্গা মন্ডপ, উপজেলার প্রান কেন্দ্র রানীগঞ্জ বাজার সার্বজনীন দূর্গা মন্ডপ ও বিরাহিমপুর সার্বজনীন দূর্গা মন্ডপ। এ বছর দূর্গাপূজা শান্তিপূর্ণ শেষ করতে এই উপজেলার সবগুলো পূজা মন্দিরের কমিটির সাথে পৃথক পৃথক ভাবে উপজেলা প্রশাসন এবং থানা পুলিশ বৈঠক করেছে।
এতে প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট দিনে প্রতিমা বিসর্জন দেওয়া সহ আগে থেকেই স্বেচ্ছাসেবীদের মাধ্যমে প্রতিমার নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতারা।
ঘোড়াঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র সরকার বলেন, ‘প্রশাসনে পক্ষ থেকে পাওয়া সিসি ক্যামেরা আমরা সবগুলো মন্ডপে স্থাপন করেছি। ইতোমধ্যেই উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন দুর্গা পূজার মন্ডপ গুলো পরিদর্শন করেছেন।
ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘উর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় আমরা সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। ঝুঁকিপূর্ণ মন্দির গুলোতে আমাদের আরো বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
আমাদের বিট অফিসাররা পূজা মন্ডপের সার্বিক বিষয় খোঁজখবর রাখছে। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতাদের সাথে আমরা এবং আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করে সার্বিক নির্দেশনা প্রদান করা হয়েছে।
উপজেলার রানীগঞ্জ মন্ডপের প্রতিমা তৈরির মৃৎশিল্পী সুমন জানিয়েছেন, এ বছরও তারা অন্য বছরের মতো প্রতিমার আকার ও আয়তন ঠিক রেখেই প্রতিমা তৈরি করছেন। তবে এবছর প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় প্রতিমা তৈরির খরচ একটু বেশি পড়বে। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ হয়েছে। পূজার ২ দিন আগে থেকে প্রতিমার গায়ে রং-তুলির আঁচড়ের কাজ শেষ করবেন বলে জানান তারা।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied