ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

র‍্যাবের ছায়য়া তদন্তে শিশু ধর্ষণকারী ইব্রাহিম মোল্লা গ্রেফতার


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১২-১০-২০২৩ দুপুর ১:৪৬
ঢাকা জেলাধীন রূপনগর থানা এলাকায় চাঞ্চল্যকর ০৭ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি ইব্রাহিম মোল্লা(৪৬)’কে ঘটনার ০৪ দিনের মধ্যে সাভার বিরুলিয়া এলাকা হতে র‌্যাব সদর দপ্তর  গোয়েন্দা শাখার সহযোগিতায় গ্রেফতার করেছে র‌্যাব-০২
 
ঢাকার রূপনগর থানা এলাকায় চঞ্চল্যকর ০৭ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি ইব্রাহিম মোল্লা(৪৬), র‍্যাবের হাতে গ্রেফতার,তার পিতার নাম আজিজ ফরাজী গ্রামের বাড়ি পটুয়াখালী। গতকাল ১১ অক্টোবর বুধবার ২০২৩ রাত ০১.৩০ ঘটিকায় সাভার বিরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ঘটনার ০৪ দিনের মধ্যে ঘাতক ইব্রাহিমকে,গ্রেফতার করেছে র‌্যাব উল্লেখ্য গত ০৬ অক্টোবর  ০৭ বছরের কন্যা শিশু বৃষ্টিতে ভিজতে ঘর থেকে রাস্তায় বাহির হলে গ্রেফতারকৃত আসামি ইব্রাহিম মোল্লা শিশুটিকে একা পেয়ে খেলনা ও চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার হাতে ২০/-টাকার একটি নোট দিয়ে আসামির বাসায় নিয়ে যায়। আসামি ভিকটিমকে রুমের নিয়ে ভিতর থেকে দরজা আটকিয়ে দিলে বাসার অন্য ভাড়াটিয়ারা বিষয়টি দেখে ফেলে। বাসার ভাড়াটিয়ারা সাথে সাথে বিষয়টি মেয়েটির মাকে জানায় এবং তার মা আসামির রুমের সামনে এসে রুমের দরজা ভিতর থেকে আটকানো দেখতে পেয়ে দরজা খোলার জন্য ধাক্কাধাক্কি করে। কিন্তু আসামি দরজা না খোলায় ধাক্কাধাক্কির একপর্যায়ে দরজা খুলে গেলে মেয়েটির মা তার মেয়েকে বিবস্ত্র এবং রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। তখন তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে মেয়েটিকে, উদ্ধার করে এবং আসামি সুযোগ বুঝে কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। 
 
উক্ত ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে ঢাকা রূপনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন পরবর্তীতে চাঞ্চল্যকর এ ঘটনাটি বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব চাঞ্চল্যকর এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায়, গতকাল ১১ অক্টোবর ২০২৩ রাত ০১.৩০ ঘটিকায় ঢাকা সাভার থানাধীন বিরুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার ০৪ দিনের মধ্যে র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-০২ আসামিকে গ্রেফতার করে। এবিষয় প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‍্যাব-২ এর সিনিয়র এএসপি শিহাব করিম।     
 
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত