ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ব্যস্ত সময় পার করছেন দুর্গাপুরের মৃৎশিল্পিরা


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১২-১০-২০২৩ দুপুর ১:৫০

আগামী ২০ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। শিশির ভেজা দূর্বা ঘাসের ওপর ঝরে পড়া বকুল ফুল কুড়ানোর সময়টাতে মাতৃবন্দনায় মিলিত হবেন মাতৃভক্তবৃন্দ সকলেই। ইতোমধ্যে শিল্পীদের দক্ষ হাতের ছোঁয়ায় পূর্ণরূপে ফোটে ওঠছে দৃষ্টি নন্দন অধিকাংশ প্রতিমা। সারা দেশের ন্যায় নেত্রকোণার দুর্গাপুরেও চলছে প্রতিমা গড়ার কাজ। এ কাজে খুবই ব্যস্ত সময় পার করছেন স্থানীয় মৃৎশিল্পীরা। 

এ নিয়ে বিভিন্ন মৃৎশিল্পিরা জানান, দেবী দূর্গা আসছেন অন্ধকার আচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করতে। ঢাক, ঢোল, শংখ ধ্বনী আর উলুধ্বনী দিয়ে দেবী দূর্গাকে বরন কওে নেয়ার অধির আগ্রহে অপেক্ষা করছে ভক্তরা। নিজেদের মনের মতো করে প্রতিমার নকশায় নিজেকে সেরা শিল্পী হিসেবে তুলে ধরতে দিন রাত পরিশ্রম করে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা। প্রতি বছরের মতো এবারও ধর্মীয় প্রথা অনুযায়ী ২০ অক্টোবর থেকে শারদীয় দূর্গোৎসবের আয়োজন শুরু হবে। প্রতি বছর মহাআনন্দ উৎসবের মধ্য দিয়ে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকলেও কোভিড-১৯ এর কারণে গত দু‘বছর বাংলাদেশে ভালোভাবে এ পূজা উপভোগ করা যায়নি। এবার পুর্ব থেকেই আয়োজন শুরু হওয়ায় ভক্তদের মধ্যে বেশ আনন্দ বিরাজ করছে। 

স্থানীয় দশভুজা বাড়ীতে কর্মরত মৃৎশিল্পী নারায়ন চন্দ্র পাল জানান, আমি দীর্ঘ ২৭ বছর যাবত প্রতিমা তৈরীর কাজ করে আসছি, আমার বাপ-দাদারাও এ কাজে নিয়োজিত ছিলেন, তাদের উত্তরসুরী হিসেবে আমিও এই কাজ করছি। প্রতি মন্ডপের প্রতিমা তৈরী বাবদ ৩০ থেকে ৩৫ হাজার টাকা মুল্য গ্রহণ করেন তিনি।উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি অ্যাভোকেট মানেশ চন্দ্র সাহা বলেন, সরকারী নির্দেশনা মেনে দুর্গাপুর উপজেলায় এবার প্রায় ৬২টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ উৎসব সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। 

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব বলেন, শারদীয় দুর্গাপূজার উৎসবকে সামনে রেখে শহরে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। ইতোমধ্যে সকল মন্ডিপের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে সভা করেছি। আশা করছি কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে পুজা সম্পন্ন করতে পারবো। 
এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স বলেন, শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দুর্গাপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। প্রত্যেকটা পূঁজা মন্ডপে সরকারি বিধি মোতাবেক পুজা সম্পন্ন্যের জন্য  নেতৃবৃন্দকে নিয়ে প্রশাসনের নির্দেশনা দেয়া হয়েছে। আইন-শৃঙ্খলার যেন কোন অবনতি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে পুলিশ ও আনসার বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। সকলের সহযোগিতা পেলে আশা করছি শারদীয় পুজা ভালো ভাবে সম্পন্ন করতে পারবো।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ