ঢাকা রবিবার, ৩ মে, ২০২৬

চৌদ্দগ্রামে ‘আলকরা প্রবাসী কল্যাণ পরিবার’-এর উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবা চালু


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৮-৮-২০২১ দুপুর ৩:৩৮

বাংলাদেশে বৈশ্বিক করোনা মাহামারীর তৃতীয় ঢেউ চলছে। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের লক্ষণও দেশের কোনো কোনো অঞ্চলে রোগীদের মধ্যে দেখা যাচ্ছে। দেশে করোনা আক্রান্ত রোগী ও করোনায় মৃত্যুর সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। করোনায় আক্রান্ত অধিকাংশ রোগীরই অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। প্রতিনিয়ত সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে প্রচুর রোগী ভর্তি হচ্ছেন। হাসাপাতালগুলোতে সিট ও অক্সিজেন সংকট প্রকট। তাই সরকারি-বেসরকারি হাসপাতালের পাশাপাশি চৌদ্দগ্রামের করোনা আক্রান্ত রোগীদের কথা বিবেচনায় ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রম চালু করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

তারই ধারাবাহিকতায় কুমিল্লার চৌদ্দগ্রামে করোনা ও শ্বাসকষ্টজনিত রোগীদের গত শুক্রবার থেকে বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছে ‘আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবার’। প্রথম পর্যায়ে সংগঠনটি চারটি সিলিন্ডার ও দুটি অক্সিমিটার নিয়ে সেবা চালু করে। সেবা গ্রহীতাদের চাহিদা বাড়লে প্রয়োজনে সিলিন্ডার ও অক্সিমিটার সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানান সংগঠনের সভাপতি মো: নূর উদ্দীন পিন্টু ও সাধারণ সম্পাদক খান মো. আমিরুল আলম রিপন।

‘আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবার’-এর এ মহতি কাজের সাথে একাত্মতা পোষণ করে ইউনিয়নের সকল প্রবাসীসহ যারা অর্থ সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনের সভাপতি মো. নূর উদ্দীন পিন্টু ও সাধারণ সম্পাদক খান মো. আমিরুল আলম রিপন বলেন, চৌদ্দগ্রামসহ সারাদেশের করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ। গত কয়েক দিনে চৌদ্দগ্রামে প্রতিদিন করোনা রোগীর সংখ্যা প্রায় ১০০’র কাছাকাছি। করোনা ও শ্বাসকষ্টজনিত রোগীদের কথা বিবেচনা করে ‘আলকরা ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিবার’-এর পক্ষ থেকে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে চারটি সিলিন্ডার নিয়ে কাজ করছি। প্রয়োজনে ভবিষ্যতে সিলিন্ডার সংখ্যা বাড়ানো হবে। এ সময় অক্সিজেন সেবা কার্যক্রমে সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী হিসেবে যারা মাঠে সময়, মেধা ও শ্রম দিয়ে কাজ করছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ফ্রি অক্সিজেন সেবাকে সহজলভ্য করতে সংগঠনের সদস্যদের ওয়ার্ডভিত্তিক দায়িত্ব দেয়া হয়েছে। সেবা গ্রহণের জন্য নিম্নোক্ত মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। নম্বরগুলো যথাক্রমে- ১নং ওয়ার্ড মো. ইলিয়াছ (বাকগ্রাম), মোবাইল নম্বর ০১৮৩৩৮৫৩৫৩৫; ২নং ওয়ার্ড কাজী আ. মমিন বাদশা (নারানকুরি), মোবাইল নম্বর ০১৫৮০৩৫৪৮৩৪; ৩নং ওয়ার্ড মো. ফখরুল আহমদ ফারহান (কুলাসার), মোবাইল নম্বর ০১৬৩৮৮১৯৫৮১; ৪নং ওয়ার্ড মো. মাঈন উদ্দিন মিন্টু (দামারপাড়া), মোবাইল নম্বর ০১৭৫১৬৯০৪১৮ ও ০১৮৮৫৩৩৫২৪৭; ৫নং ওয়ার্ড মো. শাকিল মোল্লা (পূর্ব ডেকরা), মোবাইল নম্বর ০১৮১৩২০৭৭৬২ ও ০১৮১৫৪৫৬০৪৪; ৬নং ওয়ার্ড মো. আবুল বাশার (ঘিনাগাজী), মোবাইল নম্বর ০১৮২৩২৪১১৬৯; ৭নং ওয়ার্ড মো. শাহ আলম (লক্ষ্মীপুর), মোবাইল নম্বর ০১৮৬৭৬৮৪৯১৭; ৮নং ওয়ার্ড মো. সুমন (পদুয়া), মোবাইল নম্বর ০১৬৪৫১৪০৬৭৭; ৯নং ওয়ার্ড মো. সবুজ স্যার (ভাজনকরা), মোবাইল নম্বর ০১৬১৬০২৫৯০০।

এমএসএম / জামান

কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার

রাণীশংকৈলে শিক্ষক সমিতির সভাপতি মানিক, সম্পাদক মোশাররফ

পটুয়াখালীর মির্জাগঞ্জে বাঁধ সংস্কারে উপড়ে ফেলা হয়েছে দুই শতাধিক গাছ

খেলাধুলায় আমাদের সন্তানদের মেধা-মননের সংস্কার হবে: শিক্ষামন্ত্রী

অবৈধভাবে বালু উত্তোলন" ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১ চার জনকে ৫০ হাজার জরিমানা

মহান মে-দিবস-২০২৬ উপলক্ষে বাগেরহাটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন

সুবর্ণচরে মেধাবৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ

বিরামপুরে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত চেক বিতরণ করলেন সমাজকল্যাণ মন্ত্রী

তেঁতুলিয়ায় ইয়াবাসহ মাদক যুবক গ্রেফতার

মাগুরার কাপাসহাটি খাল ও দীঘা বিল পুনঃখনন কাজের উদ্বোধন

রাজস্থলী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ১

উলিপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন