নগর উন্নয়ন সহায়তা আলোচনায় জাইকা
জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগের সহায়তায় সম্প্রতি রাজধানীতে লার্নিং অ্যান্ড ডায়লগ অন সিটি গভর্নেন্স ইন বাংলাদেশ অ্যান্ড জাপান শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করে। ২ দিনব্যাপী এই আয়োজনে নগর সুশাসনের সাথে সম্পর্কিত নানা প্রাসঙ্গিক বিষয় ও জাপানের স্থানীয় সরকারের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার ওপর আলোকপাত করা হয়। সিফোরসিটু ইনিশিয়েটিভ নামে পরিচিত এই অনুষ্ঠানটি স্থানীয় সরকার বিভাগের সাথে জাইকার টেকনিক্যাল কো-অপারেশনের অংশ হিসেবে ও প্রজেক্ট ফর স্ট্রেংদেনিং ক্যাপাসিটি ফর সিটি করপোরেশনস এর অধীনে আয়োজিত হয়। এই আয়োজনের উদ্দেশ্য ছিল জাপানের নগর সরকারের অভিজ্ঞতা থেকে শিক্ষার্জন করা, বাংলাদেশের নগর সুশাসনের সফল উদাহরণগুলো তুলে ধরা এবং সেরা অনুশীলনগুলো চিহ্নিত করা। অনুষ্ঠানে টোকিও মেট্রোপলিটন ও হিরোশিমা নগরের স্থানীয় সরকারের সাবেক ও বর্তমান কর্মকর্তা সহ জাপানি বিশেষজ্ঞরা নগর সুশাসন, পরিকল্পনা প্রণয়ন, আর্থিক ব্যবস্থাপনা, নাগরিক সম্পৃক্ততা ও নগর-নাগরিক সহযোগিতার ওপর বিস্তারিত আলোচনা করেন। অন্যদিকে, এতে বাংলাদেশের নগর সুশাসনের কৌশল ও কৃতিত্ব যা সকল শ্রেণি- পেশার মানুষের জন্য সুফল বয়ে এনেছে ও ইতিবাচকভাবে প্রভাব বিস্তার করেছে তা তুলে ধরা হয়। আয়োজনটি জরুরি ও গভীর আলোচনার একটি অনবদ্য প্ল্যাটফর্মে পরিণত হয়, যা ভবিষ্যতের নগর সুশাসন ও উন্নয়নের জন্য বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বিষয়ে জাইকার কোমোরি তাকাশি বলেন, নগর উন্নয়ন ও সুশাসন সমৃদ্ধ করার ক্ষেত্রে সময়োপযোগী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে এ ধরনের মতবিনিময় আলোচনা ফলপ্রসূ ভূমিকা পালন করে। জাপান ও বাংলাদেশ, ২ দেশের নগর সুশাসন বিশেষজ্ঞদের মধ্যে এমন আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা সত্যি আনন্দিত। এই আয়োজন থেকে পাওয়া জ্ঞান ও অভিজ্ঞতা সামগ্রিকভাবে আমাদের নগরগুলোকে আরও বেশি সমৃদ্ধ ও স্থিতিশীল করতে কাজে লাগবে বলে আশাবাদী আমরা।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ