শিশু ও কিশোরদের মানসিক বিকাশে বঙ্গবন্ধু শিশু ও কিশোরদের মানসিক বিকাশে সকলের সঙ্গে কাজ করতে আমরা আগ্রহী
শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিস অর্ডার এন্ড অটিসম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগের মধ্যে একটি সমাঝোতা চুক্তি সই হয়েছে। ১১ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে এ সমাঝোতা চুক্তি সই হয়। এ সমাঝোতা চুক্ততিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইপানার পক্ষে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ডা. গোলাম সাব্বির সাত্তার সই করেন।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, রোগীদের সেবায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দেশের সকল শিক্ষামূলক, গবেষণাধর্মী, জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে। ইপনা, শিশু ও কিশোরদের মানসিক বিকাশে অনেক কাজ করছে। আজকের এই সমাঝোতার ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগের সঙ্গে একত্রে কাজ করার সুযোগ তৈরি হল। এতে করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা শিশু ও কিশোরদের মানসিক বিকাশে বাধার কারণ ও তা থেকে উত্তরণের মৌলিক প্রশিক্ষণের উপর জ্ঞানার্জন ও গবেষণার নতুন একটি দ্বার উন্মোচন হবে। যারা এখান থেকে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা নেবে তারাও অন্যদের প্রশিক্ষণ দিতে সক্ষম হবে। এতে করে দেশের বিশেষ শিশু ও কিশোররা মানসিক বিকাশে করণীয় ও এর থেকে উত্তরণ সম্পর্কিত জ্ঞান অর্জন করতে পারবে।
উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইপনা, শিশু ও কিশোরদের মানসিক বিকাশে অনেক গবেষণা করে চলছে। ইপনার গবেষণার অনুপ্রেরণার অন্যতম উৎস বঙ্গবন্ধুর দৌহিত্রা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ স্কুল সাইকোলজিস্ট, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক এ্যাডভাইসরি প্যানেলের বিশেষজ্ঞ, বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির মাননীয় সভাপতি জনাব সায়মা ওয়াজেদ। সারা বিশ্বের সাথে আমাদের দেশের বিশেষ শিশুদের শিক্ষা, গবেষণার ও তাদের মানসিক বিকাশে এবং ইপনার ভবিষ্যৎ অগ্রগতিতে তাঁর অবদান অনস্বীকার্য।
এ চুক্তির ফলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (এএসডি), নিউরো ডেভলপমেন্টাল ডিসঅর্ডার (এনডিডিএস), শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে একত্রে কাজ করবে। এছাড়াও এমএলএসএস প্রশিক্ষণ কর্মসূচি, প্রাতিষ্ঠানিক জ্ঞান বিতরণ ও বিনিময়, প্রযুক্তিগত, পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় করতে পারবে এ দুটি বিশ্ববিদ্যালয়।
এ চুক্তি স্বাক্ষরকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, ইনিস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো ডিসঅর্ডার এন্ড অটিসম ইপনা’র পরিচালক অধ্যাপক ডা. শাহীন আকতার, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, ইপনার ট্রেনিং কো-অর্ডিনেটর ডা. মাজহারুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
Sunny / Sunny
বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন
কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা
ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার
এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার
আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক
তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত
কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড
কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা
ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ
শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স
সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড
সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম