ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

তথ্যের সুরক্ষা ফিচার নিয়ে এলো ইমো


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১২-১০-২০২৩ দুপুর ৪:২৯

ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা জোরদারে সম্প্রতি গ্লোবাল ওয়েব কল ফিচার নিয়ে এসেছে তাৎক্ষণিক যোগাযোগের প্ল্যাটফর্ম ইমো। ফিচারটি চালু করতে হলে ইমো ব্যবহারকারীদের কনট্যাক্ট ট্যাবে গিয়ে গ্লোবাল ওয়েব কল এ ক্লিক করতে হবে। এ সময় একটি আলাদা লিংক তৈরি হবে, যা ব্যবহারকারী অন্যদের সাথে শেয়ার করতে পারবেন। যাদের সাথে শেয়ার করবেন তারা লিংকে ঢুকে অডিও ভিডিও কলে অংশ নিতে পারবেন। এই ফিচারে কোনো ব্যক্তিগত তথ্য বা ফোন নাম্বার দেখা যাবে না ফলে, যারা তথ্যের সর্বোচ্চ সুরক্ষা বজায় রাখতে চান তাদের জন্য এই ফিচার অনবদ্য ভূমিকা রাখবে। বিশেষ করে এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের ব্যবসার জন্য নির্দিষ্ট কল লিংক তৈরি করতে পারবেন। এতে করে তাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক কথোপকথন আলাদা করা যাবে অন্যদিকে, ক্রেতাদের তথ্যের গোপনীয়তা লঙ্ঘন না করেও তাদের সাথে যোগাযোগ করা যাবে। এ ফিচার হজ্ব বা ওমরা পালন করতে গেছেন অথবা বিদেশে ঘুরতে গেছেন এমন মানুষদের জন্য নিজেদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রকাশ না করেও নতুন পরিচিত বা সেবাপ্রদানকারীদের সাথে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করে দিবে। এটি কেবলমাত্র নতুন যোগাযোগ তৈরিতে ভূমিকা রাখবে এমনই নয়, পাশাপাশি বিদেশের মাটিতে একদম বিনামূল্যে- প্রয়োজনের সময় ও জরুরি মুহূর্তে সংযুক্ত হতে সহায়তা করবে। প্রতিটি লিংকের মাধ্যমে একসাথে ৯ জনকে কল করা যাবে ফলে, এখন বন্ধুদের সাথে নানান প্ল্যাটফর্মে স্বাচ্ছন্দ্যে যোগাযোগ করা যাবে। মাল্টিপ্লেয়ার গেমস খেলা বা শুধুমাত্র যোগাযোগ যাই হোক না  কেন, রিয়েল-টাইম কনভারসেশন এখন আগের চেয়েও অনেক সহজ। ফিচারটি সামনে আরও আপগ্রেড নিয়ে আসছে, যেখানে ১০ জনেরও বেশি মানুষ একসাথে ভিডিও কলে কথা বলার সুযোগ পাবেন। এ বিষয়ে ইমো  মেসেঞ্জারের বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থাকায় এখন একসাথে কথা বলাই কঠিন হয়ে গেছে। তার ওপর, বিভিন্ন প্রেক্ষাপটে গোপনীয়তা সংক্রান্ত জটিলতাগুলোও রয়ে গেছে। আর এ কারণেই গ্লোবাল ওয়েব কল ফিচারটি নিয়ে আসা হয়েছে, যেন আমাদের ব্যবহারকারীরা তাদের গোপনীয়তা ও সুরক্ষা বজায় রাখার পরেও মাত্র একটি লিংক ব্যবহার করে সকল ধরনের যোগাযোগ নিশ্চিত করতে পারেন।

Sunny / Sunny

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন

কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা

ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার

এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত

কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড

কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা

ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ

শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড

সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম

ডিইপিটিসির ৩০ জন ক্যাডেটকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত