ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের স্মারকলিপি প্রদান


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১২-১০-২০২৩ বিকাল ৫:৩৩

টাঙ্গাইলে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১২ অক্টোবর বৃহস্পতিবার জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম এর কাছে এ স্মারকলিপি হস্তান্তর করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন "মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড" টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ মাহমুদুর রহমান খান (বিপ্লব) ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান মেনন (রাসেল)। এ সময় জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ 'সহ বীর মুক্তিযোদ্ধার সন্তানগন উপস্থিত ছিলেন। আদি সংবিধান মোতাবেক আদালতের নির্দেশনা প্রতিপালনে চাকরিতে সর্বক্ষেত্রে কোটা পুনর্বহাল ও প্রয়োগে এ স্মারকলিপি প্রদান করা হয়। গত ২৫ অক্টোবর ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে "মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড" কেন্দ্রীয় কমিটির জেলা কনভেনশন অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় সর্বসম্মতিক্রমে ওই কনভেনশনে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এ সিদ্ধান্ত মোতাবেক সারাদেশে ৬৪ জেলায় জেলা প্রশাসক ও বিভিন্ন উপজেলার ইউএনও এর  মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত