প্রিমিয়ার ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি
সম্প্রতি রপ্তানিমুখী শিল্পকে বিকশিত/সহায়তা/গতিশীল করার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত “বাংলাদেশ ব্যাংক-লং টার্ম ফাইন্যান্সিং ফেসিলিটি এর অধীনে মার্কিন ডলারের মাধ্যমে রপ্তানিমুখী গ্রাহকদের ঋণ সুবিধা প্রদানের জন্য একটি চুক্তি সই করা হয়। দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট এন্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের সঙ্গে এই অংশগ্রহণমূলক চুক্তি সই করে। এই চুক্তির অধীনে, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের রপ্তানিকারক এবং উৎপাদনমুখী খাতের গ্রাহকেরা তাদের ব্যবসায় সহায়তার জন্য এ তহবিলের আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা পাবেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারের উপস্থিতিতে, বাংলাদেশ ব্যাংকের এফএসএসএসপিডি’র পরিচালক লিজা ফাহমিদা এবং প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। উক্ত অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ ক্রেডিট অফিসার মো: তৌহিদুল আলম খান, এফসিএমএ সহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ